শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আল ইসলামের সদস্য গ্রেফতার

আল ইসলামের সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ভাটারায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে ভাটারা থানাধীন কুড়িল কাজী বাড়ি জামে মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

গ্রেফতার ঐ ব্যক্তির নাম মো. ইয়াসিন সরকার (২৮)। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গোবিন্দপুর গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে ইয়াসিন সরকার।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত দুটি মোবাইল ফোন, তিনটি দুবাইয়ের সিম কার্ড, পাঁচটি বই, কিছু দিরহাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

এটিইউ এর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মো. আসলাম খান জানান, ইয়াসিন সরকার ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য ও সমর্থক। সে ও তার সহযোগীরা দেশে চলমান গণতান্ত্রিক ব্যবস্থা উচ্ছেদ করে যেকোনো মূল্যে কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে আসছিল। ইয়াসিন অনলাইনে তার সহযোগী অন্যান্য আইডির সঙ্গে যোগাযোগের মাধ্যমে জিহাদ এবং রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করত।

এরা ফেসবুক আইডি ও ম্যাসেঞ্জারসহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস, ভীতি, দেশে অস্থিরতা, সাইবার স্পেসের মাধ্যমে প্রচার-প্রচারণা ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা করে আসছিল।

গ্রেফতার ইয়াসিন সরকার আলীর বিরুদ্ধে ডিএমপির ভাটার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com