শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রামে ১৪ হাজার ইয়াবাসহ আটক ৭

চট্টগ্রামে ১৪ হাজার ইয়াবাসহ আটক ৭

মোঃ ইব্রাহিম শেখ চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪ হাজার ১৫৫ পিস ইয়াবাসহ
সাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারদের মধ্যে দুজন রোহিঙ্গা ও দুজন নারী
রয়েছেন।মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত থেকে সকাল ৮টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।
গ্রেফতাররা হলেন- যশোরের কোতোয়ালী থানার পেজপাড়া গ্রামের হীরা মোল্লার স্ত্রী বৃষ্টি বেগম (২১), শেখ হাটি গ্রামের
জুয়েল হোসেনের স্ত্রী সোনিয়া বেগম (২৮), কক্সবাজারের টেকনাফ থানার সদর ইউনিয়নের দক্ষিণ গোদার বিল গ্রামের নুর
বশরের ছেলে ফজল করিম (২৫), কক্সবাজারের উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পের মৃত আলী জোহার ছেলে এনায়েত
উল্লাহ (৩০), কক্সবাজার সদর থানার ঝিলংজা পশ্চিম লাহার পাড়া গ্রামের নাজির আহম্মদের ছেলে মো. সেলিম উল্লাহ
(২১) ও উখিয়া থানার বালুখালী শরণার্থী ক্যাম্পের মৃত সাইফুল ইসলামের ছেলে মো. আবদুল খালেক নুর (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের সহকারী পরিচালক সোমেন মন্ডল।তিনি
বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করা রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ভোর ৪টায় জিইসি মোড়ে সেন্টমার্টিন ট্রাভেলসের স্লিপার এসি বাস থেকে আট
হাজার ৫৫০পিস ইয়াবাসহ বৃষ্টি বেগম ও সোনিয়া বেগমকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডবলমুরিং সার্কেলের
পরিদর্শক লোকাশীষ চাকমা বাদি হয়ে চকবাজার থানায় মামলা করেন।
এদিকে, দিবাগত রাত ২টার দিকে শাহ আমানত সেতুর টোলপ্লাজার পাশ থেকে সেন্টমার্টিন হেরিটেজ ট্রাভেলস নামে একটি
বাসে অভিযান চালিয়ে ফজল করিমকে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডবলমুরিং সার্কেলের
উপ-পরিদর্শক মো. আবদুল মতিন মিঞা বাদি হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন।
একই এলাকা থেকে সকাল ৮টার দিকে সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ এনায়েত
উল্লাহকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চান্দগাঁও সার্কেলের উপ-পরিদর্শক নাসরিক পারভীন রুমি তালুকদার বাদি হয়ে
কর্ণফুলী থানায় মামলা করেন।
একইভাবে সকাল ৭টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে এক হাজার ৮৮৫ পিস ইয়াবাসহ এরশাদুলকে গ্রেফতার
করা হয়। পাঁচলাইশ সার্কেলের এএসআই মনির হোসেন বাদি হয়ে কর্ণফুলী থানায় আরেকটি মামলা করেন।
অন্যদিকে, ভোর চারটার দিকে চান্দগাঁও থানার এক কিলোমিটার যমুনা স্কয়ার কমিউনিটি সেন্টারের সামনে থেকে সেলিম
উল্লাহকে ৮২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পাঁচলাইশ সার্কেলের এএসআই মনির হোসেন বাদি হয়ে
চান্দগাঁও থানায় মামলা করেন।
এছাড়া ভোর ৫টার দিকে শাহ আমানত সেতু টোল প্লাজার সামনে থেকে সেজুতি ট্রাভেলসের একটি বাসে অভিযান চালিয়ে
৫০০ পিচ ইয়াবাসহ আবদুল খালেক নুরকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। কোতোয়ালী
সার্কেলের এএসআই সামসুদ্দিন বাদি হয়ে তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com