শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শ্রীমঙ্গল শহরে সিসি ক্যামেরা স্হাপন ও ব্যবস্হাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল শহরে সিসি ক্যামেরা স্হাপন ও ব্যবস্হাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে থানা পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরা স্থাপন ও শহর ব্যবস্থাপনা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের মহসিন অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. জাকারিয়া’র সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র মহসিন মিয়া মধু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, সহকারী পুলিশ সুপার শহীদুর হক মুন্সী, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ও সদ্য পদন্নোতি প্রাপ্ত সহকারী পুলিশ সুপার মো. শামীম অর রশীদ তালুকদার।
সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন পিপিএম প্রধান অতিথির বক্তব্যে পর্যটন নগরী শ্রীমঙ্গল শহরের ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন গবেষণার প্রাপ্ত অভিজ্ঞতার বিষয়গুলো তুলে ধরে বলেন, সৃষ্টিকর্তা শ্রীমঙ্গল উপজেলাকে নৈসর্গিক সৌন্দর্যতা দিয়ে তার সুনিপুন হাতের ছোঁয়ায় সাজিয়েছেন। দেশের অধিকাংশ চা বাগান এ উপজেলায় অবস্থিত। তিনি বলেন, সকলে মিলে একসাথে কাজ করলে একটি নিরাপদ শহর গড়ে তোলা সম্ভব। বাসযোগ্য শহর গড়ে তুলতে শহর ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ পাট। এ বিষয়টি তিনটি ই দ্বারা নিহিত। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ট্রাফিক এডুকেশন, ট্রাফিক ইনফোর্সমেন্ট। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হল যেমন, পৌর সভা,এলজিআরডি, রোডস এন্ড হাইওয়ে, জেলা পরিষদ তারা সুন্দর সুন্দর রাস্তা ঘাট ও অবকাঠামো তৈরি করে সুন্দর পরিবেশ করে দিবে। ট্রাফিক ইনফোর্সমেন্ট এর দায়িত্ব হল যানবাহন নিয়ন্ত্রণ, হকার ও ফুটপাত দখল মুক্ত রেখে পথচারিদের নির্ভীগ্নে চলাচল রাখতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। ট্রাফিক এডুকেশন হল মানুষ কি ফুটপাত দিয়ে হাঁটবে না রাস্তার মধ্য দিয়ে হাঁটবে,গাড়ী কি নির্দিষ্ট জায়গায় পার্কিং করবে না কি রাস্তার মাঝখানে পার্কিং করবে এই মোটিভেশন তৈরি করা ট্রাফিক এডুকেশনে পড়ে। তিনি বলেন, শ্রীমঙ্গল উপজেলা শহর হলেও তা অনেক জেলা শহরের চাইতে উন্নত। এছাড়াও তিনি শ্রীমঙ্গল শহরকে আরো আধুনিক শহর হিসেবে গড়ে তুলার জন্য সব স্টেকহোল্ডারদের এক সাথে কাজ করার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com