নিজস্ব প্রতিবেদক:
ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইসাব এর সভাপতি জহির উদ্দিন বাবরের নেতৃত্বে ইসাবের একটি প্রতিনিধি দল বিএসটিআই’র মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ারের সৌজন্য সাক্ষাৎ করেছে। গত বৃহস্পতিবার বিএসটিআই কার্যালয়ে যায় ইসাবের দলটি।
এসময় ইসাব সভাপতি বলেন ক্রেতাদের নিকট মানসম্মত অগ্নিনির্বাপক যন্ত্র নিশ্চিত করতে বিএসটিআইয়ের গুরুত্ব অনস্বীকার্য। তিনি বলেন, নিম্নমানের অগ্নিনির্বাপক যন্ত্র ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।
বিভিন্ন স্থানে এমন দুর্ঘটনার নজির রয়েছে। তিনি জানান, প্রতিনিয়ত অগ্নিনির্বাপক যন্ত্রের বাজার বড় হচ্ছে। তাই পণ্য আমদানি ও বাজারজাতকরণের প্রতিটি ধাপে যথাযথ মান নিশ্চিত করতে হবে এবং সেই সাথে বিএসটিআইয়ের সেবা ব্যবসায়ীদের জন্য আরো সহজ করার অনুরোধ জানান।
ইসাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি নিয়াজ আলী চিশতী বলেন, নকল এবং নিম্নমানের পণ্য প্রতিরোধে বিএসটিআইয়ের সাথে সমন্নিতভাবে কাজ করতে বদ্ধপরিকর ইসাব। তিনি জানান, ইসাব তার প্রকৌশলীক সক্ষমতা দিয়ে বিএসটিআইকে সহযোগিতা করতে একান্তভাবে আগ্রহী।
ইসাবের মহাসচিব এম মাহমুদুর রশিদ বলেন, নকল এবং নিম্নমানের পণ্য প্রতিরোধে ইসাব ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে। তিনি বলেন অগ্নিনির্বাপক যন্ত্রের মান পরীক্ষায় বেশ কিছু বৈষম্য রয়েছে যেগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সাথে প্রয়োজন ব্যাপক জনসচেতনতা এবং বিএসটিআইয়ের কঠোর পদক্ষেপ।
বিএসটিআই মহাপরিচালক ইসাবের কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন বিএসটিআই ইতিমধ্যেই খুলনায় একটি আন্তর্জাতিক মানের পরীক্ষাগার স্থাপন করেছে এবং শিগগিরই চট্টগ্রামেও চালু করা হবে যার মাধ্যমে বিদেশ থেকে পন্য আমদানি আরো সহজতর হবে। সেই সাথে তিনি জানান বিএসটিআই অনলাইনের মাধ্যমে এখন সেবা দিচ্ছে যার ফলে আরও দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
ইসাবের পরিচালনা পর্ষদের পক্ষে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন, পরিচালক মো. নুর নবী ও মো. আল-ইমরান হোসেন।
Leave a Reply