শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারী কবিরাজের আমৃত্যু কারাদণ্ড

নারী কবিরাজের আমৃত্যু কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রতিবন্ধী শিশু মো. নূর ইসলাম হত্যা মামলায় কথিত নারী কবিরাজ মোসা. আকলিমা খাতুনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।

মামলা সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ৯ বছরের শিশু সন্তান মো. নূর ইসলাম প্রতিবন্ধী ছিলেন। ২০০৭ সালের ৯ মার্চ সকালে ওই শিশুকে জিনে ধরেছে এমন কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে কুমার নদীতে চুবিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করে কবিরাজ মোসা. আকলিমা খাতুন।

পরে খবর পেয়ে পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌ পুলিশ ফাঁড়ির এএসআই মো. মনিরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি কথিত নারী কবিরাজ মোসা. আকলিমা খাতুন পলাতক ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com