শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর জাতীয় নির্বাচনের আগে সতর্ক দৃষ্টি রাখতে হবে : ডিএমপি কমিশনার

রাজধানীর জাতীয় নির্বাচনের আগে সতর্ক দৃষ্টি রাখতে হবে : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি

জাতীয় নির্বাচনের আগে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, প্রতি পাঁচ বছর পর পর আমাদের দেশে রাজনৈতিক পরিস্থিতি গরম থাকে। তখন পুলিশের সব ইউনিট রাজনৈতিক সহিংসতা মোকাবিলায় ব্যস্ত থাকে। ঠিক এই সময় জঙ্গিরা মাথাচাড়া দেয়। তাই এ সময়টা (জাতীয় নির্বাচনের আগে) সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হলে আয়োজিত অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশের জঙ্গিবাদের প্রেক্ষাপটে দেখা গেছে, আমাদের দেশের কোনো কারণে জঙ্গিবাদ মাথাচাড়া দেয় না। দেশের জঙ্গিবাদ আন্তর্জাতিক কারণে মাথাচাড়া দেয়। প্রথমে আফগানযুদ্ধ, ইরাক যুদ্ধ এরপর আইএস সৃষ্টি হলে দেশেও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল। আমরা সবকিছু মোকাবিলা করেছি, দমন করেছি।

তিনি বলেন, আমরা ছোটবেলা মসজিদে যাওয়ার সময় থেকে শুনে আসছি ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের খুন করা হচ্ছে, এই বঞ্চনা থেকেই জঙ্গিবাদের সৃষ্টি হয়। আমাদের দেশের বড় কোনো কারণে জঙ্গিবাদ সৃষ্টি হবে না। তবে এটা জাতীয় ও আন্তর্জাতিকভাবে খেয়াল রাখতে হবে।
ডিএমপি কমিশানর বলেন, অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) আমার অত্যন্ত প্রিয়। কারণ আমি এটিইউ জন্মের সময় প্রথম প্রধান ছিলাম। এখনো মনে পড়ে, নিজে মার্কেটে গিয়ে পছন্দ করে করে চেয়ার কিনেছি, এই সংস্থাকে দাঁড় করানোর জন্য। যখন অফিসাররা যোগদান করল, কোনো গাড়ি ছিল না। অল্পকিছু সোর্সমানির টাকা পেয়েছিলাম সেটি দিয়ে, ধার করে বন্ধু-বান্ধবদের কাছ থেকে গাড়ি কিনলাম। নিজে গাড়ি কিনে কিনে অফিসারদের চলাচলের ব্যবস্থা করেছিলাম। বিধি প্রণনয়ের জন্য একাধিক মিটিং করেছি মন্ত্রণালয়, পুলিশ সদরদপ্তরে। এখন সংস্থাটি আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে। দেশের মানুষের কাছাকাছি পৌঁছে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com