শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নরসিংদী শিবপুরে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেফতার

নরসিংদী শিবপুরে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে পরিবহনে চাঁদাবাজির সময় চাঁদাবাজ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলো, শিবপুর উপজেলার পূর্বের গাঁও গ্রামের তারা মিয়ার ছেলে শাহেদ শেখ (৩০), চক্রদা গ্রামের খোরশেদ আলমের ছেলে শাহাদাত হোসেন রানা (২৬), পূর্বপাড়ার রেনু মিয়ার ছেলে রাজিব মিয়া (২০), নগর বাসস্ট্যান্ডের আবদুল করিমের ছেলে রানা ভূইয়া (৩০) ও সাতাপাড়ার মৃত জালাল ভূইয়ার ছেলে সানি ভূইয়া (২০)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় দীর্ঘদিন যাবত একটি চাঁদাবাজ চক্র শিবপুর থানার শিবপুর-মনোহরদী হাইওয়েতে গনপরিবহন হতে শুরু করে প্রায় সকল ধরনের দুরপাল্লার যানবাহনে বিভিন্ন ভয়ভীতি ও আতংক সৃষ্টি করে আসছে। তারা বিভিন্ন যানবাহন থেকে ভুয়া রশিদ দিয়ে এই পর্যন্ত বিপুল পরিমান অর্থ সংগ্রহ করে আসছে। সাধারন জনগনের নিকট হতে বিভিন্ন সময়ে প্রাপ্ত মৌখিক অভিযোগ এর ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদী এর একটি গোয়েন্দা দল শিবপুর এর গুরুত্বপূর্ণ সড়কের সংযোগ কেন্দ্রগুলিতে গোয়েন্দা কার্যক্রম শুরু করে। অতঃপর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে শিবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শিবপুর টু মনোহরদীগামী রোডে সোহাগের একচালা দোকান ঘরের পাশে পাকা রাস্তার উপর হতে চাঁদা আদায়ের সময় ৫ জন চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ১২ হাজার ৯৮০ টাকা, চাঁদা আদায়ের রশিদ বই, ৫টি মোবাইল ও ৮টি সীমকার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com