শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বেনাপোল চেকপোস্টে বিপুল পরিমান মার্কিন ডলারসহ দুই যাত্রী আটক

বেনাপোল চেকপোস্টে বিপুল পরিমান মার্কিন ডলারসহ দুই যাত্রী আটক

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল চেকপোস্ট কাস্টমস থেকে ১ লক্ষ ৭০ হাজার  (বাংলাদেশী মুদ্রায় ১,৮০,০০,০০০) মার্কিন ইউএস  ডলার সহ দুই বাংলাদেশী পাসপোর্ট যাত্রী আটক হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভারত থেকে ফেরার সময় বেনাপোল কস্টমস শুল্ক গোয়েন্দারা ডলার সহ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার কমলাঘাট এলাকার  সাগর হোসেন (৪০)  (পাসপোর্ট নং-এ-০২৯৯০৭৪৮) ও একই জেলার পাঁচগাঁও গ্রামের জসিম ঢালি (৪২) (পাসপোর্ট নং-এ-০২৯০৮২৪৮)।

বেনাপোল কাস্টমস হাউজের শুল্ক গোয়েন্দা সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক মনিরুজ্জামান এর নেতৃত্বে ওই দুই যাত্রীকে চ্যালেঞ্জ করে মার্কিন ডলার উদ্ধার করা হয়।

বেনাপোল চেকপোষ্টের একটি সুত্র জানায়, কোটি টাকা ব্যয়ে কাস্টমস স্কানিং বসিয়ে লাভ কি? স্কানিং পার হয়ে এই ডলার ধরা পড়েছে । তাহলে কি কাস্টমস এর কেউ এ ডলার পাচার এর সাথে জড়িত রয়েছে।

বেনাপোল কাস্টমস হাউজের উপ-পরিচালক মনিরুজ্জামান বলেন,  গোপন সংবাদ এর ভিত্তিতে চেকপোস্ট কাস্টমস এলাকা নজরদারিতে রাখা হয়। ভারত থেকে আসা ওই দুই বাংলাদেশী পাসপোর্ট যাত্রী কাস্টমস তল্লাশি কেন্দ্র পার হয়ে গ্রীন চ্যানেল অতিক্রম করলে তাদের গতিরোধ করা হয় এবং প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে তাদের কাছে কোন বৈদেশীক মুদ্রা নেই বলে অস্বীকার করে। এরপর তাদের চ্যালেঞ্জ করে ল্যাগেজ ও দেহ তল্লাশি করলে ল্যাগেজে বিশেষ ভাবে রাখা ১ লক্ষ ৭০ হাজার ইউএস ডলার পাওয়া যায়। যার পরিমান বাংলাদেশী টাকায় ১,৮০,০০,০০০ টাকা।

তিনি আরো বলেন, আটককৃতদের বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com