শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুলাউড়ায় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

কুলাউড়ায় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ   ।শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বরমচাল ইউনিয়ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের বালাগঞ্জ উপজেলার ওয়াহাব উল্লাহর ছেলে কবীর মিয়া (৩৫), সিলেটের আম্বরখানা এলাকার আশিক আলীর ছেলে মো. নয়ন আহমদ (৩০), সিলেটের কানাইঘাট উপজেলার শামসছুল হকের ছেলে আশিক (২৩), সিলেটের শাহপরাণ এলাকার হাছন আলীর ছেলে আরশ আলী (২৯) ও একই এলাকার সোলেমান মিয়ার ছেলে শাকিল আহমদ (২০)।
পুলিশ জানায়, শনিবার ভোররাতে উপজেলার বরমচাল ইউনিয়নের ফুলেরতল বাজার এলাকায় ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই শাহ আলম ও এএসআই তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ফুলেরতল বাজারের দক্ষিণ পার্শ্বের একটি নির্জন স্থান থেকে তাদের গ্রেপ্তার করেন। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ২টি কাটার (সাঁড়াশি), ২টি ধারালো ছুরি, ১টি ধারালো দা, ১টি লোহার শাবল, ১টি লোহার রড উদ্ধারসহ তাদের ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আব্দুছ ছালেক বলেন, ‘কুলাউড়া থানা এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে বরমচালে তারা সমবেত হয়েছিল। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।’ওসি আরও বলেন, ‘আসামিদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com