পাবনা প্রতিনিধি:
গ্রেপ্তার তফিজ উদ্দিন।
সুজানগরে পুলিশের পোশাক পরে ঘোরাফেরা করার অপরাধে রোববার দুপুরে তফিজ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
তফিজ সুজানগর এলাকার হেমরাজপুর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, দুপুরে তফিজ পুলিশের পোশাক এবং ক্যাপ পরে ঘোরাফেরা করছিলেন। এ সময় টহলরত পুলিশ কুড়িপাড়া মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে পিস্তল রাখার একটি কভার ও একটি টর্চলাইট জব্দ করা হয়। তফিজ একটি কোম্পানিতে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ।
সুজানগর থানার ওসি আবদুল হান্নান বলেন, তাঁর উদ্দেশ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply