শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুর মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ ৬ জন আটক

ফরিদপুর মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ ৬ জন আটক

ফরিদপুর প্রতিনিধি:

 

ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতাসহ ৬ জনকে আটক করেছে। এদের মধ্যে চারজন প্রতারক চক্রের সদস্যও রয়েছেন। এসময় তাদের কাছ থেকে তিনটি মোটর সাইকেল, ৫০০ পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা, মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ বিষয়ে রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার মো. শাহজাহান। তিনি জানান, ফরিদপুরের একটি জুট মিলের মালিক বাদী হয়ে কোতোয়ালী থানায় গত ২ মার্চ প্রতারণার একটি মামলা করে। এ মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাতে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে অবিস্থত হোটেল গার্ডেন ভিউতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, এসময় তাদের কাছে থাকা ৪ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। তারা জুট মিলের মেশিনপত্র দেবে বলে জুট মিলের মালিকের কাছ থেকে দুইটি চেকের মধ্যে একটি চেকের ২২ লাখ ৪০ হাজার টাকা ব্যাংক থেকে উঠিয়ে নেয়। টাকা নেওয়ার পর থেকে তারা পলাতক ছিল।
আটককৃতরা হলেন- নরসিংদী জেলার রাসেল ওরফে মোহাম্মদ মিনার মিয়া চৌধুরী (৪৫), চাঁদপুর জেলার আবুল ওরফে সুমন ওরফে ফারুক (৪৬), মাদারীপুর জেলার মিজান (৪৯) ও ময়মনসিংহ জেলার জাকিরুল ইসলাম জাকির (২৯)।

অপরদিকে, গত শনিবার দিবাগত রাত আড়াইটার সময় ফরিদপুরের স্টেশন বাজার এলাকা থেকে দুজনকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের কথা মত চুরিকৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- মোটর সাইকেল চোর চক্রের অন্যতম হোতা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মো. এমরাজ শেখ (২৮) ও শহরের মো. বাহাদুর বিশ্বাস (৪৪)।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com