শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নোয়াখালী হাতিয়ায় জলদস্যু বাহিনীর গোলাগুলিতে নিহত ৩

নোয়াখালী হাতিয়ায় জলদস্যু বাহিনীর গোলাগুলিতে নিহত ৩

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় দুই জলদস্যু বাহিনীর গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ পাঁচ ডাকাত সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার সকালে মরদেহ তিনটি নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে, বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত হাতিয়ার ঘাসিয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চর ঘাসিয়ার বাসিন্দা জলদস্যু ফখরুল বাহিনীর সদস্য ৩০ বছর বয়সী মো. কবির, ৩৭ বছরের সাহারাজ ও নবীর উদ্দীন ওরফে নূরনবী।

আটকরা হলেন- লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আবদুল্লাহ গ্রামের ইসাইলের ছেলে আজিম, আবদুর রশিদের ছেলে মো. হারুন, চর গজারিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে লিটন, কমলনগর উপজেলার চর কালকিনি গ্রামের আবদুল আলীর ছেলে মোশাররফ ও নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর গজারিয়া গ্রামের মুরাদের ছেলে মো. হিনজু।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘাসিয়ার চর এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বলেন, দীর্ঘদিন ধরে ঘাসিয়ার চরে আধিপত্য বিস্তার করছিল জলদস্যু খোকনের বাহিনী। কিছুদিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন খোকন। এরপর চরের নিয়ন্ত্রণ চলে যায় আরেক জলদস্যু ফখরুল ইসলামের হাতে। সম্প্রতি খোকন জামিনে বেরিয়ে পুনরায় চরের নিয়ন্ত্রণ নিতে চাইলে ফখরুলের লোকজনের সঙ্গে বিরোধ দেখা দেয়। এরই জেরে বৃহস্পতিবার ভোরে দুই বাহিনীর মধ্যে গোলাগুলি হয়।

এ ঘটনায় ফখরুল বাহিনীর তিন সদস্য নিহত হন। আহত হন আরো কয়েকজন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে অভিযান চালিয়ে খোকন বাহিনীর পাঁচ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি, ছয়টি রামদা ও পাঁচটি বল্লম উদ্ধার করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com