শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজারে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যাওয়া আসামী বাবলু গ্রেফতার

মৌলভীবাজারে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যাওয়া আসামী বাবলু গ্রেফতার

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে আদালতে বিচারকার্য চলার সময় কাঠগড়া থেকে পালিয়ে যাওয়া  আসামী বাবলু আহমদ (৩৪) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মৌলভীবাজার সদর মডেল  থানা পুলিশ।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত অনুমান ৪.১৫ মিনিটের সময় মৌলভীবাজার সদর থানার এসআই কাঞ্চন দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার পূর্ব তিমিরপুর এলাকা থেকে পলাতক আসামী বাবুল আহমদকে গ্রেফতার করেন।
আসামী বাবুল আহমদ মৌলভীবাজার সদর উপজেলার বলিয়ারভাগ গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে।
উল্লেখ্য গত ২৭ সেপ্টেম্বর মৌলভীবাজার দায়রা নং-৪৪৭/১৯, সিআর নং-৫৫৮/১৮(সদর) এনআই এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ মামলাটির রায়ে বিচারক আসামী বাবুল আহমেদকে এক বছরের বিনাশ্রম করাদন্ড ও ৮ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।
আদালতের রায় ঘোষণার সময় আসামী বাবুল আহমদ সুকৌশলে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যায়। পরে আসামীকে গ্রেফতারের জন্য মাঠে নামে মৌলভীবাজার সদর থানা পুলিশ। বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক জানান, আদালতে বিচারকার্য চলাকালীন কাঠগড়া থেকে পলাতক এক দন্ডপ্রাপ্ত আসামীকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com