শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

র‌্যাবের সংস্কারের প্রশ্নই আসে না : নবনিযুক্ত মহাপরিচালক

র‌্যাবের সংস্কারের প্রশ্নই আসে না : নবনিযুক্ত মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক :

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন র‌্যাবের নবনিযুক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেন। – ছবি : ইউএনবি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নবনিযুক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে উগ্রবাদ ও অপরাধ মোকাবেলায় কৃতিত্বপূর্ণ অপরাধবিরোধী এই এলিট ফোর্সকে সংস্কারের কোনো প্রশ্নই আসে না।

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি কোনো সংস্কারের কারণ দেখি না। এর সংস্কারের ব্যাপারে আমরা কিছুই করছি না। আমরা আমাদের নির্ধারিত নিয়মে কাজ করছি। আমরা আইন লঙ্ঘন করে কিছু করি না। সেক্ষেত্রে সংস্কারের প্রশ্নই আসে না।’

শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং সরকার সরকারি চ্যানেলের মাধ্যমে এর জবাব দিয়েছে। এটা (আমাদের জন্য) কোনো চ্যালেঞ্জ নয়।’

তিনি আরো বলেন, এলিট ফোর্স আইন-শৃঙ্খলা রক্ষা এবং উগ্রবাদ, সন্ত্রাস ও মাদক মোকাবেলায় তাদের ভূমিকা অব্যাহত রাখবে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় ডিজি এসব কথা বলেন।

সম্প্রতি পিটার হাস জানান, র‌্যাবের বিষয়ে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন হয়নি এবং হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংগঠনগুলো র‌্যাবকে মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করায় এর জবাবদিহিতা ও সংস্কার না হওয়া পর্যন্ত সংস্থাটির ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

এলিট এই আইন-শৃঙ্খলা বাহিনীকে বেশ কয়েকটি জোরপূর্বক গুম এবং ক্রসফায়ারের ঘটনার জন্য দায়ী করা হয়েছে। যদিও সংস্থাটি তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় ‘সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ’ এবং জার্মান থিঙ্ক ট্যাঙ্ক ‘ফ্রেডরিখ এবার্ট স্টিফটাং’ আয়োজিত এক আলোচনা সভায় মার্কিন রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।

পিটার হাস বলেছিলেন, র‌্যাব ও এর সাতজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার উদ্দেশ্য তাদের শাস্তি দেয়া নয়; বরং তাদের আচরণ পরিবর্তন এবং জবাবদিহি করা।

মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, আমরা অতীতের ঘটনাগুলোর জবাবদিহিতা চাই।

সূত্র : ইউএনবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com