শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরে বাস থামার আগে লাফ দিয়ে নামতে যেয়ে প্রাণ দিল হেলপার

ফরিদপুরে বাস থামার আগে লাফ দিয়ে নামতে যেয়ে প্রাণ দিল হেলপার

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে মধুখালী উপজেলায় বাস থামার আগে নামতে যেয়ে ট্রাকের চাপায় আসলাম শেখ (২০) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধুখালী পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসলাম শেখ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামের মিজানুর শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-ঢাকাগামী স্কাইলাইন পরিবহনের একটি বাস মধুখালী পৌর সদরের বাসস্ট্যান্ডে এসে থামার আগেই হলেপার আসলাম লাফ দিয়ে নিচে নামতে যান। এ সময় তিনি সড়কে পড়ে গেলে পেছন দিক থেকে আসা একটি ট্রাকের তাকে চাপা দেয়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আসলামের মৃত্যু হয়।

সাতৈর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মজিবর রহমান বলেন, আসলাম শেখের বাবা একজন নছিমন চালক। আসলামের মৃত্যুতে তার পরিবার অনেক ক্ষতিগ্রস্ত হবে।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই আসলামের মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু ওই বাস ও ট্রাকটিকে সেখানে আর পাওয়া যায়নি। মামলা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com