মোঃ রমজান আলী, সিনিয়র বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেল ০৩.০০ ঘটিকা হতে জুরাইন বালুবাড়ি মাঠে।
সম্মেলনে কয়েক হাজার মানুষের এক বিশাল মিছিল নিয়ে হাজির হন ৫১ নং ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি ও নতুন কমিটিতে সভাপতি পদপ্রার্থী মোঃ হেদায়াতুল ইসলাম রয়েল।
হেদায়েতুল ইসলাম রয়েল পারিবারিক সূত্রে আওয়ামী পরিবারের সন্তান । সেই সুবাদে ছাত্র জীবন হতেই তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়িত। শিশু হতে কিশোর, যৌবন সবকিছুই বিলিয়ে দেন আওয়ামী রাজনীতির পেছনে। হেদায়েতুল ইসলাম রয়েল ছাত্র জীবন হতে আওয়ামী রাজনীতি করায় ছাত্র জীবনে সাবেক ৮৭ নং ওয়ার্ড ও বর্তমান ৫১ নং ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেন। এরপরে যাত্রাবাড়ী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করেন সফলভাবে। তিনি বর্তমানে প্রয়াস সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক এবং ইনসাফ সমাজ কল্যাণ সংঘের সহ সভাপতির দায়িত্ব পালন করে আসছেন এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
হেদায়েতুল ইসলাম রয়েল কোন অপ রাজনীতির সঙ্গে জড়িত না থাকায় সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন খুব সুন্দর এবং সফলভাবে।
শুক্রবার শ্যামপুর থানার অন্তর্গত জুরাইন বালুবাড়ি মাঠে অনুষ্ঠিত ৪৭,৫১ ও ৫৪ নং ওয়ার্ড এবং শ্যামপুর থানার ত্রিবার্ষিক সম্মেলনে মোঃ হেদায়েতুল ইসলাম রয়েল ৫১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি পদে বায়োডাটা জমা দেন এবং তিনি আশাবাদী ৫১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের নতুন কমিটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সভাপতির দায়িত্ব দেবেন।
মোঃ হেদায়েতুল ইসলাম রয়েলের সাথে কথা হলে তিনি জানান আমি ছাত্র জীবন হতে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছি। আওয়ামী লীগের দুর্দিনে সব সময় আওয়ামী লীগের পাশে থেকে বিভিন্ন মিছিল- মিটিংসহ, রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ও সফলভাবে পালন করতে সক্ষম হয়েছি। বিভিন্ন নির্বাচনের সময় আমার উপর অর্পিত বিভিন্ন দায়িত্ব সঠিক এবং সফলভাবে পালন করেছি। তাই আমি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ৫১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দেবেন।
মোঃ হেদায়েতুল ইসলাম রয়েল সর্বশেষ দেশ ও জাতির কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply