শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মিশুক চালক কায়েস’র লাশ উদ্ধারের ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার-৩

মিশুক চালক কায়েস’র লাশ উদ্ধারের ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার-৩

সুজন মাহমুদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের বন্দরে নরপদীতে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধারের ১২ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে পুলিশ।
২ অক্টোবর রবিবার সকালে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সাংবাদিকদের এ কথা জানান।
গ্রেফতারকৃতরা হলো- কাউসার (২০), কামরুজ্জামান শিমুল ওরফে শ্যামল (২৫), ফাহিম ওরফে জিকো (২০)। এদের মধ্যে লিমন (২০) ও হানিফ (১৯) নামের আরও দুই জন এই হত্যাকান্ডের সাথে জরিত রয়েছে বলে জানায় পুলিশ। এরা সকলেই বন্দর উপজেলার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৮ সেপ্টেম্বর বুধবার সকাল ৬টার দিকে নিহত কায়েস (১৬) তার মিশুক নিয়ে বাসা থেকে বের হয়। রাতে বাসায় না ফেরায় পরদিন পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি ডায়েরী করা হয়। (জিডি নং- ১৩৫৯ তাং- ২৯-০৯-২০২২)।
১ অক্টোবর শনিবার কলাগাছিয়া ইউনিয়নের নরপদী এলাকার পাকা রাস্তার পাশে একটি ঝোঁপ থেকে অটোচালকের হাত পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে পরিবারের সদস্যরা এসে নিশ্চিত করে এটি নিখোঁজ মিশুক চালক কায়েসের লাশ।
নিহত কায়েস নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার মো. কাশেম মিয়ার ছেলে। পরে, এসংক্রান্ত একটি মামলা বন্দর থানায় রুজু করা হয়।
হত্যাকান্ডের বিষয়ে পুলিশ জানায়, গ্রেফতারকৃত শ্যামল, জিকো, লিমন ও হানিফ পূর্ব পরিকল্পিত ভাবে নিহত কায়েসের অটো ভাড়া করে সাবদি ব্রীজের নিচে যায়। সেখানে মদ পান করে, অতঃপর সেখানেই রাসেলকে হত্যা করা হয়। পরবর্তীতে লাশ গুম করার জন্য সেখানেই লাশ ফেলে মিশুক নিয়ে পালিয়ে যায় তারা। মিশুকটি বিক্রি করতে তাদের সাহায্য করে কাউসার। বিষয়টি এখনো তদন্তধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com