শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ইডেন কলেজের ছাত্রীদের বিভিন্ন অপকর্মে বাধ্য করছে ছাত্রলীগ: মহিলা দল

ইডেন কলেজের ছাত্রীদের বিভিন্ন অপকর্মে বাধ্য করছে ছাত্রলীগ: মহিলা দল

ইডেন কলেজের ছাত্রীদের বিভিন্ন অপকর্মে বাধ্য করছে ছাত্রলীগ: মহিলা দল
নিজস্ব প্রতিবেদক :
ছাত্রলীগ ছাত্রীদের বিভিন্ন অপকর্ম করতে বাধ্য করছে বলে দাবি করেছেন বিএনপির অঙ্গসংগঠন মহিলা দল। দলটির নেতারা বলছেন, আজ শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া নেই। সেখানে ছাত্রলীগ খুন, ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্য করছে। নারীদের দাস বানাচ্ছে। তাদের দিয়ে বিভিন্ন অপকর্ম করাচ্ছে। যা কিছুদিন আগে ইডেন কলেজের ছাত্রীরা মিডিয়াতে প্রকাশ করেছে।

সোমবার (৩ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের নিচ তলায় অনুষ্ঠিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। ইডেন কলেজ ছাত্রলীগের নজিরবিহীন কেলেঙ্কারি ও সারাদেশে নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনটির আয়োজন করে মহিলা দল। মানববন্ধন শেষে মিছিলের কথা থাকলেও বৃষ্টি এবং পুলিশের অবস্থানের কারণে তা হয়নি।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এই অবৈধ সরকার দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। তারা ছাত্রদের হাতে লাঠি, বন্দুক, রাম দা তুলে দিয়েছে। ছাত্ররা তাদের মূল্যবোধ ভুলে গিয়ে বিরোধী দলের ওপর হামলা করছে। লুটপাট করছে, ভর্তি বাণিজ্য করছে। নারীদের বিভিন্ন অপকর্ম করতে বাধ্য করছে।
তিনি আরও বলেন, আমি নিজেও ইডেন কলেজের ছাত্রী ছিলাম। আজ আমি ইডেন কলেজের সাধারণ ছাত্রীদের বলব, আপনারা ঐক্যবদ্ধ হোন। এই অন্যায়ের প্রতিবাদ করুন। আপনাদের পাশে মহিলা দল থাকবে।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কুকীর্তিগুলোর কথা শুনেছি তা নজিরবিহীন। আওয়ামী লীগ নেতাদের কাছে প্রশ্ন, ছাত্রলীগকে আপনারা কী বানাচ্ছেন। একবার তো খুনি বানালেন। আবরার ফাহাদকে তারা হত্যা করেছে।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে আজ লেখাপড়া নেই। লেখাপড়া তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে দিয়েছেন। ঢালাওভাবে সবাই জিপিএ ফাইভ পায়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ২ শতাংশও চান্স পায় না।

প্রধানমন্ত্রী ছাত্রলীগকে দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে দাস প্রথা চালু করছেন কিনা জানতে চেয়ে রিজভী বলেন, তাও নারী দাস প্রথা। আমরা যে খবরগুলো শুনছি, খবরের কাগজে পড়ছি সেগুলো তো মধ্যযুগের কাহিনী। নারীকে দাসে পরিণত করে বিক্রি করে দিচ্ছে তারা। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com