নিজস্ব প্রতিবেদক:
সোমবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর পল্টনে হোটেল রয়্যাল প্যালেস অডিটোরিয়ামে কর্মীসভার আয়োজন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি। কর্মীসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ আব্দুর রশিদ মন্ডল (রানা)।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর শেখ আব্দুস সালাম সুজন, কমরেড নজরুল ইসলাম, ইয়াসিন মিয়া, ইব্রাহিম খান, সোলায়মান ইসলাম, রুমানা আক্তার সাজু, সুলতানা হক, জেসমিন আক্তার রুমা, শেখ আবু হানিফ, হাবিবুর রহমান, ইকবাল হাওলাদার, আবু শাহিন, মনির হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মীসভায় দোয়া পরিচালনা করেন পীরজাদা মাওলানা মোঃ ওমর ফারুক আল নোমানী ।
অনুষ্ঠানের বক্তারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সমস্যার সমাধানের বিভিন্ন পন্থার কথা উল্লেখ করেন।
Leave a Reply