শিরোনাম :
শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাস্তায় যে মানুষদের খুঁজতেন সালমান খান

রাস্তায় যে মানুষদের খুঁজতেন সালমান খান

বিনোদন ডেস্ক:
বলিউডে অভিনেতা হিসেবে সালমান খান পুরো নম্বর পেয়ে গেছেন অনেক আগেই! তবে মানুষ হিসেবে সালমান খান কতটা ভালো, তা আরও একবার মনে করিয়ে দিলেন অভিনেত্রী আয়েশা ঝুলকা। ১৯৯১ সালে সালমান অভিনীত ‘কুরবান’-এর হাত ধরে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী। তিন দশক কাটিয়েও সহকর্মীর প্রশংসায় পঞ্চমুখ তিনি।

আয়েশা জানিয়েছেন, ছবির সেটে সকলের খাওয়া-দাওয়ার পর বাড়তি খাবার সযত্নে প্যাক করতেন সালমান। তারপর রাস্তায় বেরিয়ে কোনও ক্ষুধার্ত মানুষের হাতে সেই খাবার তুলে দিতেন তিনি।

অভিনেত্রীর কথায়, “সালমানকে আমার খুব ভালো লাগে কারণ মানুষ হিসেবে ও অসাধারণ। মনে আছে, শুট শেষ করে আমরা যখন বাড়ি ফিরতাম, ও খাবার প্যাক করত।”
আরও যোগ করে আয়েশা বলেন, “রাত হয়ে গেলেও ও ভিক্ষুক খুঁজতে বের হতো। কেউ হয়তো রাস্তায় ঘুমাচ্ছিলেন, তাকে জাগিয়ে খাবার দিত সালমান। অনেক সময় গাড়ি থেকে নেমে ক্ষুধার্থদের হাতে খাবার তুলে দিত। অভিনেতা হিসেবে তো বটেই, মানুষ হিসেবেও ও খুব ভালো।”

‘খিলাড়ি’, ‘জো জিতা ওহি সিকান্দার’-এর মতো সফল ছবি রয়েছে আয়েশার ঝুলিতে। কাঙ্ক্ষিত সাফল্য পেলেও ধীরে ধীরে বলিউড থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। ২০১৮ সালে ‘জিনিয়াস’ নামে একটি ছবিতে শেষ দেখা যায় তাকে। চার বছর পর ওয়েব সিরিজের হাত ধরে নতুন অধ্যায় শুরু করছেন আমির-অক্ষয়দের নায়িকা।

অন্যদিকে, ‘টাইগার ৩’-র কাজ নিয়ে ব্যস্ত সালমান। আগামী বছর এপ্রিলে মুক্তি পাবে টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। হিন্দির পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষাতেও মুক্তি পাবে এই ছবি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com