শিরোনাম :
শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মা নাদিরা বেগমকে বিয়ে দিয়েছেন তার দুই মেয়ে

মা নাদিরা বেগমকে বিয়ে দিয়েছেন তার দুই মেয়ে

নিজস্ব প্রতিবেদক:

৫৩ বছর বয়সী মা নাদিরা বেগমকে বিয়ে দিয়েছেন তার দুই মেয়ে। এর আগে ২৮ বছর সংসার করেছেন তিনি। পাঁচ বছর আগে স্বামী মো. রুহুল আমিন আত্মহত্যা করলে কোনোরকমে সংসার চালিয়ে দুই মেয়ে জান্নাতুল ফেরদৌস ও মারিয়াম জ্বীমকে বড় করেন নাদিরা বেগম। এরপর বড় মেয়ে জান্নাতুলের বিয়ে পর সে ছোট বোন মারিয়ামকে নিজের কাছে নিয়ে আসেন। এতে একা হয়ে পড়েন মা। একাকীত্বের কথা ভেবে তারা সিদ্ধান্ত নেন, মাকে বিয়ে দেবেন। মাত্র দুই মাসের চেষ্টায় গত ৩০ সেপ্টেম্বর ৬২ বছর বয়সী মো. হান্নান খানের সঙ্গে মা নাদিরা বেগমের বিয়ে দেন ।
রাজধানীর মিরপুরে স্বপ্ননগর আবাসিক এলাকায় বাসাতে পরিবারের সদস্য ও মেয়েদের বন্ধুবান্ধবের উপস্থিতিতে এই দম্পতির বিয়ে হয়।

মায়ের বিয়ের পর ফেসবুকে পোস্ট দেবেন কি না, তা নিয়েও অনেক ভেবেছেন জান্নাতুল। তবে সবাইকে তথ্যটি জানানোর জন্য ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে এত বেশি ইতিবাচক প্রচার দেখে নিজেরাই অবাক হয়েছেন। গণমাধ্যমকে মেয়ে জান্নাতুল বলেন, মায়ের বিয়ের পোস্টটি দেওয়ার পর থেকেই তা শেয়ার হতে থাকে। প্রায় সবই ইতিবাচক মন্তব্য করেছেন। যারা নেতিবাচক মন্তব্য করছেন, তাকে কিছু বলতে হচ্ছে না, অন্য মন্তব্যকারীরাই প্রতিবাদ করছেন।

গত ৩০ সেপ্টেম্বর জান্নাতুল তার ফেসবুকের পোস্টে লিখেন, আজ আমাদের মায়ের বিয়ে। আমরা দুই বোন, আমার হাজব্যান্ড এবং পরিবারের কয়েকজন সদস্য মিলে হাসিমুখে আমার মায়ের বিয়ে দিয়েছি।…আজ আমরা আমার মাকে নতুন একটা সংসার দিলাম।

জান্নাতুল তার পোস্টে মায়ের কথা উল্লেখ করে লিখেছেন, ‘একা বেঁচে থাকাটা একপ্রকার শাস্তি। আর এমন শাস্তি পাওয়ার মতো কোনো অন্যায় তো করেননি। তাহলে কেন শেষ সময়টা একা থাকবেন? কেন তাঁর পাশে কথা বলার একটা মানুষ থাকবেন না?’

বছরখানেক আগে জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়েছে। জান্নাতুল জানান, তার বাবা মো.রুহুল আমিন ও মা নিজেরাই কাপড় সেলাই করতেন। ছোট একটি দোকানে কয়েকজন কারিগরও ছিলেন। তবে প্রায় সাড়ে ছয় লাখ টাকা ঋণ হয়ে যায় বাবার। বাবা তা শোধ করতে পারছিলেন না। হতাশায় ২০১৭ সালে বাবা আত্মহত্যা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com