মোঃ শাহীন সরকার, গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানাধীন ৪১নং ওয়ার্ডের বসুগাঁও পূর্বপাড়া থেকে ০৫(পাঁচ) কেজি গাঁজাসহ মোঃ রাফিউল ইসলাম (২৫) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।
গত শুক্রবার সকালে পূবাইলে ৪১নং ওয়ার্ডের বসুগাঁও পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।জব্দকৃত ৫ কেজি গাঁজার অবৈধ বাজার মূল্য অনুমান ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা এবং তার নিকট থাকা মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের নগদ ১,১৫০/-(এক হাজার একশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,উক্ত আসামীকে মাদকের উৎস সর্ম্পকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে সে উল্লেখিত গাঁজা গুলো পলাতক আসামী ২। মোঃ আতিকুল ইসলাম (৩০), ৩। মোঃ ফারুক (৩৪) এর নিকট হতে ক্রয় করেছে মর্মে জানায়। বাদীর এজাহারের প্রেক্ষিতে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে পূবাইল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়,যার মামলা নং-০৫ তারিখ-১০/১০/২০২২ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(খ)/৪১ রুজু করা হয়েছে।
আটক মোঃ রাফিউল ইসলাম বগুড়া জেলার কাহালু থানার আচিলাহার গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।সে পূবাইলে সাইফ পাওয়ারটেক নামক একটি প্রতিষ্ঠানে চাকরি করত।
Leave a Reply