চরফ্যাশন প্রতিনিধি :
চরফ্যাশন পৌরসভার ৬ নং ওয়ার্ড আদর্শ পাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা চালিয়ে প্রতিপক্ষের লোকজনকে আহত করার পর থানায় মামলা দিয়ে উল্টো পরিবারটিকে হয়রানির অভিযোগ উঠেছে।
অভিযোগকারী হাজী মোঃ রুহুল আমিন (৮২) জানান ২০১৬ সালে তার ক্রয় কৃত জমি অন্যরা জোরপূর্বক দখল করতে চাইলে তিনি বাধা দেন। বাধা দিলে বিবাদীরা তাকে মারধর করেন। ফলে তিনি ওই সময় দীর্ঘদিন ঢাকা সহ কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পরে হাজী রুহুল আমিন (৮২) এর ২৪ শতাংশ জমি জোরপূর্বক দখল করলে তিনি ২০১৮ সালে আদালতে মামলা করেন যাহার নম্বরঃ ২৩২/২০১৮ । পরে হাজী রুহুল আমিন (৮২) ঢাকার সাত রাস্তায় ভূমি অধিদপ্তরে অভিযোগ করলে সেই অভিযোগ শুনানির জন্য ভোলার চরফ্যাশনে সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ সিরাজুল ইসলামের কাছে পাঠানো হয়। সিরাজুল ইসলাম শুনানি শেষে ১৩/০১/২০২০ইং তারিখে ২৭ নং জিন্নাগর মৌজার ডিপি ১০৯৩ নং খতিয়ান হতে ২৯৩২ নং মামলার মাধ্যমে সাবেক ৩৭৩৫ নং হালে ৬৪৮৮ নং দাগের ১০ শতাংশ ভূমি হাজী রুহুল আমিনের ২৪৫১ নং খতিয়ানে সৃজিত করার আদেশ দেন।
পরে বিবাদীগণ আবার বরিশাল উপজেলা সেটেলমেন্ট অফিসে আবারও শুনানির জন্য আবেদন করেন। বরিশাল সেটেলমেন্ট অফিসার কে এম সেকেন্দার আলী ১৭/৮/২০২২ ইং তারিখে শুনানি শেষে হাজী রুহুল আমিনের পক্ষে রায় দেন।
কে এম সেকেন্দার আলী বলেন বিবাদীগণ আপিল কেসবিহীন অন্য ডিপি কেসের রায় মোতাবেক রেকর্ড নিয়েছেন । যাহা জরিপ বিধি পরিপন্থী। অবশেষে তিনি রুহুল আমিনের পক্ষে জমির রেকর্ডের আদেশ দেন।
রুহুল আমিন চরফ্যাশন এবং বরিশাল সেটেলমেন্ট অফিস হতে জমির রায় পাওয়ার পরেও তিনি দখল করতে পারছেন না।
রুহুল আমিন জানান তার জমি জোর করে দখল করে আছে। তিনি প্রতিবাদ করলে তাকে মেরে ফেলা সহ বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। রুহুল আমিন অভিযোগ করে বলেন ফারুক, শিমুল, লোকমান, মাকসুদ, রাতুল, লোকমান২, আমজাদ, নাজিম, হুমায়ুন, মামুন, মমতাজ, খাদিজা, মাইনুর সহ আরো অনেক বহিরাগত লোক আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।
হাজী রুহুল আমিন বলেন আমার কোন ছেলে নাই আমার চার মেয়ে। আমি সবাইকে বিয়ে দিয়ে দিছি। তাই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
তাই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার জীবনের নিরাপত্তা সহ তার জমি ফেরত পাওয়ার জন্য আইনের মাধ্যমে সহযোগিতা অনুরোধ করেন।
Leave a Reply