নিজস্ব প্রতিবেদক:
বুধবার জীবন বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ের “জীবন সভা” কক্ষে কর্পোরেশনের সেপ্টেম্বর, ২০২২ মাস পর্যন্ত সম্পাদিত ব্যবসায় এবং ২০২২ সালের ব্যবসায় লক্ষ্যমাত্রা অর্জনের উপর দুদিনব্যাপী ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোঃ সাইফুল ইসলাম (সরকারের অতিরিক্ত সচিব)।উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের প্রশাসন বিভাগের ইসমত আর আহমেদ। দুদিনব্যাপী ব্যবসায় পর্যালোচনা সভার প্রথম দিনে চট্টগ্রাম, খুলনা, সিলেট ও বরিশাল রিজিওন-এর ইনচার্জগণসহ অধীনস্থ সেলস ও কর্পোরেট অফিসসমূহের ইনচার্জগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইনচার্জগণ ব্যবসায় উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সমস্যাদি উল্লেখ করেন। অতঃপর ম্যানেজিং ডাইরেক্টর ব্যবসায় উন্নয়নের দিকনির্দেশনা প্রদানসহ উপস্থিত সকলকে তাদের নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকার জন্য অনুরোধ জানান।
Leave a Reply