শিরোনাম :
জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গৃহবধূ হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

গৃহবধূ হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মেঘনা উপজেলার গৃহবধূ জামিলা বেগম হত্যা মামলায় ৩ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় অপর এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। ২০১৬ সালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কুমিল্লা জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন মঙ্গলবার এই আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মেঘনা উপজেলার শিকিরগাঁও এলাকার সুমন ও রাকিব, মানিকারচর এলাকার তাছির। এর মধ্যে তাছির পলাতক রয়েছে।

কুমিল্লা আদালতের পিপি অ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম জানান, ২০১৬ সালে ২০ জুন সন্ধ্যায় মেঘনা উপজেলার মানিকারচর এলাকার গৃহিনী জামিলা বেগম নিখোঁজ হয়। বহু খোঁজাখুঁজির পর ২৪ জুন জামিলার গলিত মরদেহ উদ্ধার করা হয়। ২৫ জুন জামিলার স্বামী মোঃ আবদুল হাকিম বাদী হয়ে মেঘনা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্তে ৪ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে। দীর্ঘতদন্ত এবং আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক ৩ আসামি সুমন, রাকিব ও তাছিরকে মৃত্যুদণ্ড প্রদান করেন। টিটু নামে অপর আসামিকে বেকসুর খালাস প্রদান করেন। এই ঘটনায় মোট ১১ জন সাক্ষ্য প্রদান করেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রাকিব ও সুমন এজলাসে উপস্থিত ছিলেন। এছাড়া খালাসপ্রাপ্ত টিটুও উপস্থিত ছিলেন।

পিপি অ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম আরও জানান, জামিলা বেগমের কানের দুল ও টাকা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়।

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ মজিবুর রহমান জানান, রায়ের পর উপস্থিত দুই আসামি স্বাভাবিক ছিলো। তাদেরকে কোর্টের কাস্টেডিতে রাখা হয়েছে। বিকেলের মধ্যে তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে।

এদিকে, রায়ের পর উপস্থিত দুই আসামি কান্নায় ভেঙ্গে পড়েন। স্বজনরা তাদেরকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com