শিরোনাম :
আজ ঢাকায় বাণিজ্য চুক্তির অগ্রগতি পর্যালোচনায় আজ ঢাকায় আসছেন মার্কিন প্রতিনিধিদল চট্টগ্রামে মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, অপমৃত্যুর মামলা এনসিপিতে যোগ দিচ্ছেন ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৪ হাজার সদস্য সিলেট শাহজালালের মাজারের ওরসে প্রধানমন্ত্রীর উপহার সংসদের আমলাদের শাসক নয়, বরং সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে: স্পিকার পশ্চিমবঙ্গে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা কে কার কাছে হারলেন, জিতলেন কারা সিলেটে সাংবাদিককে জড়িয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি পশ্চিমবঙ্গের আনন্দবাজারের চোখে ৮ কারণে মমতার পতন গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, পলাতক ১ কালীগঞ্জে সমবায় সমিতি লিঃ এর ৪০ তম বার্ষিক সাধারণ সভার বক্তব্য রাখেন একেএম ফজলুল হক মিলন (এমপি)
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ধানমণ্ডিতে অন্তঃসত্ত্বা বিউটিশিয়ানকে ধর্ষণ, দুই যুবক গ্রেপ্তার

ধানমণ্ডিতে অন্তঃসত্ত্বা বিউটিশিয়ানকে ধর্ষণ, দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ধানমণ্ডিতে এক বাসায় পার্লারের সেবা দিতে গিয়ে এক অন্তঃসত্ত্বা নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলো রিয়াদ (২৪) এবং ইয়াছিন হোসেন সিয়াম (২৩)।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

ঘটনার বিবরণে তিনি বলেন, ধর্ষণের শিকার তরুণী (২৫) পেশায় একজন বিউটিশিয়ান।

আগে বিউটি পার্লারে কাজের অভিজ্ঞতা থাকায় তিনি করোনা-পরবর্তী সময়ে সেবা দেওয়ার সুবিধার্থে ফেসবুকে নিজের একটি পেজ খোলেন। তার কাছ থেকে এর আগে সেবা নেওয়া পরিচিত এবং অনলাইনে যোগাযোগ করা নারীরা তার প্রধান সেবাগ্রহীতা।
ডিসি আরো বলেন, ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী অভিযানে নামে শেরেবাংলানগর থানার পুলিশ। ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকা ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় রিয়াদ ও সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে শুক্রাবাদে একটি বাসায় মেকআপের জন্য ডেকে এনে ওই বিউটিশিয়ানকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। ধানমণ্ডি ২৮ নম্বর সড়কের একটি বাসায় মঙ্গলবার রাত ৮টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। পরে নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

ওই নারীর স্বামী জানান, তার স্ত্রী সাভারে এক আত্মীয়ের বাসায় ছিলেন। সেখানে থাকা অবস্থায় এক নারী কল করে ধানমণ্ডিতে এসে মেকআপ করে দেওয়ার জন্য তাকে অনুরোধ করে। কল পেয়ে ২৮ নম্বর সড়কে আসার পর কয়েকজন জোর করে একটি বাসায় নিয়ে যায় তাকে। সেখানে অন্তত তিনজন তাকে ধর্ষণ করে। ধর্ষণকারীদের সঙ্গে এক নারীও ছিল।

বিউটিশিয়ানের স্বামী আরো জানান, তার স্ত্রী ৮-৯ বছর ধরে বিউটিশিয়ান হিসেবে কাজ করেন। তিনি বাসায় গিয়ে মেকআপ করেন। মঙ্গলবার একটি কল পেয়ে সাভার থেকে ঢাকায় আসেন তিনি। পরে এ ঘটনা ঘটে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com