শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নওগাঁয় প্রভাবশালীর প্রভাবে ৩০ টি পরিবার পানি বন্দি 

নওগাঁয় প্রভাবশালীর প্রভাবে ৩০ টি পরিবার পানি বন্দি 

কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ সদর উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ডের চকরামপুর গ্রামের মোল্লা পাড়ায় পাকা ড্রেন ও দুইটি সরকারী কার্লভাট ব্রিজ দিয়ে
তুলশীগঙ্গা নদীতে পানি প্রবাহিত হতো। কিন্তু গত দুই বছর যাবৎ এলাকার প্রভাবশালি সুরমা মাল্টিপারপাসের চেয়ারম্যান সবেদুল
ইসলাম রনি তুলশীগঙ্গা নদীর তীরবর্তী পূর্ব পাশ্বের নদীর নিচু জমি দখল করে মাটি ভরাট করায় ড্রেনের মুখ বন্ধ হয়ে যায়। যার কারণে
জলাবদ্ধতায় হুমকির মুখে প্রায় ৩০টি বাড়ি। সামান্য বৃষ্টিতেই জ্বমে হাটু পানি। রান্না করাসহ সন্তান ও গবাদিপশু নিয়ে পরতে হয় চরম
ভোগান্তিতে।
এর মধ্যেই গ্রামের ২০টি আধাপাকা বাড়ী ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ফসলের মাঠে প্রায় ১০ থেকে ১৫ বিঘা আবাদি জমি পানিতে তলিয়ে
গেছে। যার কারণে জমিতে ফসলের যায়গায় কচুরিপানায় পরিপূর্ণ।
গ্রামের বাসিন্দা নাজমুল হল শুভ জানান, ড্রেনের পানি চলাচল বন্ধ হওয়ার জন্য বাচ্চাদের নিয়ে অসুবিধায় পরতে হচ্ছে। তারা পানির
কারণে ঠিক মতো স্কুল, কলেজে যেতে পারছে না। খেলা ধুলা করতে পারছে না। সব সময় পানি বন্দী অবস্থায় থাকতে হচ্ছে এতে বাচ্চাদের
মেধা বিকাশে সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও পানি জ্বমে থাকার কারণে বড় ও ছোট বাচ্চাদের পায়ে ঘা সহ বিভিন্ন পানিবাহিত রোগে
আক্রান্তের শিকার হচ্ছে।
গ্রামের বাসিন্দা ইউসুফ রানা বলেন, আমাদের গ্রামের পানি চলাচল ড্রেনের পাশে যারা বিল্ডিং নির্মাণ করেছেন, তারা সকলেই গ্রামবাসী
সুবিধার্থে পাকা ড্রেন নির্মান করে দিয়েছেন। সবেদুল ইসলাম রনি প্রভাবশালী হওয়ায় কারণে ড্রেনের মুখ বন্ধ করে মার্কেট নির্মান করে
ড্রেনের পানি নদীতে নিষ্কাশন ব্যাহত করছেন। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানায় অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া
হোক। তা না হলে গ্রামবাসীর বিভিন্ন জান মালের ক্ষয়ক্ষতি সহ রোগে আক্রান্ত হচ্ছেন। তা না হলে একসময় বড় ধরনের পানিবাহিত
রোগের আসংখ্যা দেখা দিবে। প্রতিকার চেয়ে গ্রামবাসী লিখিত অভিযোগ দিয়েছে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহি কর্মকর্তা, ভূমি অফিস,
পৌরসভার, পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন দপ্তরে কিন্তু সবেদুল ইসলাম রনি প্রভাবশালী হওয়ার কারণে কোন সঠিক সুরাহা পাচ্ছে না
ভুক্তভোগী গ্রামবাসীরা।
এ বিষয়ে অভিযুক্ত সুরমা মাল্টিপারপাসের চেয়ারম্যান সবেদুল ইসলাম রনির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দৈনিক চিত্র
পত্রিকার নওগাঁ জেলার সাংবাদিককে জানায়, আমি আমি কারো জায়গা দখল করে জমি ভরাট করি নাই। আমি আমার নিজ জমি ভরাট
করেছি। এখানে কোন ড্রেন বন্ধ করি নাই। আমিতো আমার জায়গার উপর দিয়ে কোন ড্রেন দিবোনা। যদি ট্রেনে প্রয়োজন পড়ে
গ্রামবাসীদের বলুন জমির সাইট দিয়ে ড্রেন করে নিতে যদি কোন সাহায্য সহযোগিতা করার প্রয়োজন পরে আমি করব।
নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পি এএ  বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com