শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফিলিং স্টেশনে আগুন: দগ্ধ একজনের মৃত্যু

ফিলিং স্টেশনে আগুন: দগ্ধ একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের বড়বাড়ি এলাকায় একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডারভর্তি কাভার্ডভ্যানে আগুনের ঘটনায় দগ্ধ ৫ জনের মধ্যে একজন মারা গেছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় বলে জানান সেখানকার আবাসিক চিকিৎসক এসএম আইউব হোসেন।

নিহত ২৬ বছর বয়সী মিঠু মিয়ার বাড়ি মৌলভীবাজার সদরে। আগুনে তার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। তিনি ওই গাড়িতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

আগুনে দগ্ধ আরও চারজন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক আইউব হোসেন।

ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, চিকিৎসাধীন বাকি চারজনের মধ্যে মো. আলামিনের শরীরের ৬০ শতাংশ, আনোয়ারুল ইসলামের ৩৫ শতাংশ, সিরাজুল ইসলামের ৭০ শতাংশ এবং মো. পারভেজের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের বড়বাড়ি এলাকায় হাজী ওয়াহেদ আলী সিএনজি ফিলিং স্টেশনে মেসার্স জুনায়েদ এন্টারপ্রাইজের একটি কভার্ডভ্যান গ্যাস ভরতে যায়। ওই গাড়িতে শতাধিক খালি সিলিন্ডার ছিল।

গ্যাস ভরার এক পর্যায়ে বিকট শব্দে গাড়িতে আগুন ধরে গেলে মিঠুসহ পাঁচজন দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com