শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শিক্ষার্থীকে মারধর করে হল ছাড়া করল ছাত্রলীগ

শিক্ষার্থীকে মারধর করে হল ছাড়া করল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের এক বৈধ শিক্ষার্থীকে মারধর করে রুম থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে। পরে হলের আবাসিক শিক্ষকরা রুমটি তালাবদ্ধ করতে গেলে ছাত্রলীগ কর্মীরা শিক্ষকদের দীর্ঘসময় বাইরে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেন।

ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারহান সাইফুল মারধরের বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হলের ৫৬২ নম্বর রুমে এ ঘটনা ঘটে। পরে আবাসিক শিক্ষকরা রুমটি তালাবদ্ধ করে দেন।
অভিযুক্তরা হলেন ২০১৭-১৮ সেশনের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাখাওয়াত হোসেন শান্ত, ২০১৮-১৯ সেশনের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাখাওয়াত অভি ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শেখ ইমরান ইসলাম ইমন, ২০১৯-২০ সেশনের ম্যানেজমেন্ট বিভাগের শরিফ খান ও ইসলামিক স্টাডিজ বিভাগের মুনতাসীর ইসলাম। তাঁরা সবাই হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেনের অনুসারী। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুগত তিনি।

ভুক্তভোগী সাইফুল জানান, দুপুরে তাঁকে হল থেকে এই রুমে সিট বরাদ্দ দেওয়া হয়। তিনি বিকেলের দিকে বিছানাপত্র নিয়ে সিটে ওঠেন। সন্ধ্যায় অভিযুক্তরা এসে তাঁকে রুম থেকে করে দেওয়ার চেষ্টা করে। তিনি বের হতে না চাইলে শরিফ খান তাঁকে লাথি মেরে ঘাড় ধরে ধাক্কা দিতে থাকেন। একপর্যায়ে সবাই মিলে তাঁকে বের করে দেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, সাইফুলকে বের করে দেওয়া ও মারধরের খবর পেয়ে হলের আবাসিক শিক্ষক আইনুল ইসলাম ও ইমাউল হক সরকার ওই রুমে গিয়ে দরজা খুলতে বললেও তাঁরা দরজা খোলেননি। প্রায় ৪০ মিনিট ডাকাডাকির পর তাঁরা দরজা খুলে বাইরে আসেন। পরে তাঁরা তাঁদের বের করে তালা মেরে দেন।

আবাসিক শিক্ষক ও হলের কক্ষ বরাদ্দ কমিটির আহ্বায়ক আইনুল ইসলাম বলেন, শিক্ষকদের বাহিরে দাঁড় করিয়ে রাখা একটি অপরাধ। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত শরিফ খানের সঙ্গে যোগাযোগ করা হলে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন। হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, তাঁরা কাউকে মারধর করে রুম থেকে বের করে দেননি। প্রাধ্যক্ষ অধ্যাপক মাসুদুর রহমান বলেন, হল কর্তৃপক্ষ ইতোমধ্যে রুমটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তদন্ত সাপেক্ষে রুমটি বৈধ শিক্ষার্থীর কাছে ফিরিয়ে দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com