শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অল্পে বাঁচল ১২ প্রাণ

অল্পে বাঁচল ১২ প্রাণ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর জুরাইনে ট্রাফিক পুলিশের চেষ্টায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসের ১২ যাত্রী। বৃহস্পতিবার বেলা ১১টায় জুরাইন রেল ক্রসিং এলাকায় একটি বাস আটকা পড়লে সেটি দ্রুত ধাক্কা দিয়ে সরিয়ে ফেলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এতেই রক্ষা পান ওই বাসের যাত্রীরা।
জানা গেছে, জুরাইন রেল ক্রসিংয়ে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়ে রাইদা পরিবহনের একটি বাস। সেই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে কমলাপুরে আসছিল একটি কমিউটার ট্রেন। তখনই রেলের বার পড়ে যায়। গাড়িচালক বারবার চেষ্টা করেও স্টার্ট করতে পারছিলেন না। তখনই এগিয়ে আসেন ডিএমপির ট্রাফিক পুলিশের সদস্যরা। তাদের দ্রুত পদক্ষেপে রক্ষা পান বাসে থাকা ১২ যাত্রীর প্রাণ।

ডিএমপির ট্রাফিক ওয়ারী জোনের টিআই বিপ্লব ভৌমিক জানান, রাইদা পরিবহনের বাসটি যান্ত্রিক ত্রুটির কারণে জুরাইন রেললাইনের উপর ওঠা মাত্রই বন্ধ হয়ে যায়। চালক অনেক চেষ্টা করেও স্টার্ট করতে পারছিলেন না। ঠিক সেই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে একটি কমিউটার ট্রেন ঢাকার দিকে আসছিল। কোনো উপায় না পেয়ে আমি, সার্জেন্ট আমান উল্লা পলাশ, সার্জেন্ট সামছুদ্দোহা ও কনস্টেবল মো. শাহাদাত হোসেন পথচারী ও অন্যান্য গাড়ির চালকদের সঙ্গে নিয়ে ধাক্কা দিয়ে বাসটিকে রেললাইন পার করে দেই। কয়েক সেকেন্ডের মধ্যেই কমলাপুরগামী কমিউটার ট্রেনটি জুরাইন রেল ক্রসিং অতিক্রম করে। রক্ষা পান বাসে থাকা ১২ যাত্রী।

দ্রুত পদক্ষেপ গ্রহণে ট্রাফিক পুলিশের প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বাসের যাত্রীসহ জনগণ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com