সুমাইয়া আক্তার:
গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় ভ্যানগাড়ীর ৪ আরোহী নিহত
পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) মোঃ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান,শনিবার সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা থেকে একটু উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় মহাসড়কের পাশে দাড়ানো একটি মাছের ভ্যানগাড়িতে ময়মনসিংহগামী বেপরোয়া বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে এরা সকলেই মাছ ব্যবসায়ী ছিলেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, এ ঘটনায় বাসটি আটক করে ডাম্পিং করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।
Leave a Reply