শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে নেশাজাতীয় পানীয় তৈরির ৫ হাজার ভাং গাছ উদ্ধার কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বড়লেখায় টিসিবির পণ্য আত্মসাৎ ও বিক্রির অভিযোগে ডিলারকে শোকজ: মেম্বারসহ ২ জনের বিরুদ্ধে মামলা

বড়লেখায় টিসিবির পণ্য আত্মসাৎ ও বিক্রির অভিযোগে ডিলারকে শোকজ: মেম্বারসহ ২ জনের বিরুদ্ধে মামলা

 

রাহাত ,বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখায় টিসিবি’র পণ্য বিক্রয়ে ডিলারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে।

শুক্রবার ছুটির দিনে উপজেলা প্রশাসনকে না জানিয়ে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে টিসিবি পণ্য পাচারকালে উপস্থিত জনতা চার বস্তা (২০০ কেজি) চিনি আটক করেন। এর আগে একজন ইউপি মেম্বারের সহযোগিতায় দুইশ’উপকারভোগীর পাচার করা পণ্যের ৫০টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। এব্যাপারে ওই ইউপি মেম্বার ও কালোবাজারে পণ্য ক্রেতার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। এছাড়া টিসিবি ডিলারকে শোকজ করেছেন ইউএনও সুনজিত কুমার চন্দ।

জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রয়ের জন্য ১১২৭ জন উপকারভোগী নির্ধারিত রয়েছেন। শুক্রবার ছুটির দিনে ইউএনও’কে না জানিয়েই টিসিবি ডিলার আতাউর রহমান অত্র ইউনিয়নে সকাল ১০ টা থেকে পণ্যবিক্রি শুরু করেন। বিকেল সাড়ে তিনটার দিকে লাইনে কার্ডধারী উপকারভোগী দাঁড়িয়ে থাকা স্বত্তেও ডিলার পণ্য শেষ হয়ে গেছে জানিয়ে তাদের বিদায় করার চেষ্টা করেন। এরই মধ্যে ইউপি মেম্বার এমরান আহমদের উপস্থিতিতে মুদি ব্যবসায়ী সাইফুর রহমান ২০০ জনের প্যাকেট একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে গেলে প্রত্যক্ষদর্শীরা হট্টগোল সৃষ্টি করেন। এছাড়া আরো ৪ বস্তা চিনি একটি অটোরিকশায় পাচারকালে জনতা তা আটক করেন। এ নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হলে একজন গ্রাম পুলিশ এতে আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও পাচার হওয়া ২০০ প্যাকেটের মধ্যে ৫০ প্যাকেট ব্যবসায়ী সাইফুর রহমানের বাড়ি থেকে উদ্ধার করে। পরে উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ পুলিশ নিয়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালান। কিন্ত এর আগেই সরিয়ে ফেলায় অবশিষ্ট ১৫০ প্যাকেট পণ্য উদ্ধার করা যায়নি। এ ঘটনায় উপজেলা প্রশাসনের একজন কর্মচারী শনিবার দুপুরে বাদি হয়ে দুইজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করেছেন। ইউএনও সুনজিত কুমার চন্দ জানান, টিসিবি পণ্য বিক্রয়ে চরম অনিয়ম ও কালোবাজারে বিক্রির সাথে জড়িত দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ডিলারকেও শোকজ করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com