শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর ১০৮ বাসে সিসি ক্যামেরা

রাজধানীর ১০৮ বাসে সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক:

নারীদের নিরাপত্তায় রাজধানীর ১০৮টি বাসে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নারী ও শিশু মন্ত্রণালয়ের অধীনে এসব ক্যামেরা স্থাপন করা হলো।
রোববার মিরপুরের বেরিবাঁধসংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন সেন্টারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিপ্ত ফাউন্ডেশনের সহযোগিতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে।

উদ্বোধনী দিনে ৪টি বাস কোম্পানির পঁচিশটি ও একটি পরিবহনের আটটিসহ মোট ১০৮টি বাসে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আগামী তিন বছর এ ক্যামেরা স্থাপন ও মেইনটেনেন্সে খরচ ব্যয় হবে ২ কোটি ৬৬ লাখ টাকা।

রাজধানী সুপার সার্ভিস লিমিটেডের ঢাকা টু ডেমরা স্টাফ কোয়ার্টার রুট, বসুমতি ট্রান্সপোর্টের গাবতলী টু গাজীপুর রুট, প্রজাপতি পরিবহন লিমিটেডের মোহাম্মদপুর টু আবদুল্লাহপুর রুট, এবং পরিস্থান পরিবহনের ঘাটারচর টু আব্দুল্লাহপুর রুটের পঁচিশটি করে বাস এবং গাবতলী এক্সপ্রেসের গাবতলী টু সায়েদাবাদ রুটের আটটি বাসে প্রাথমিক পর্যায়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ঢাকা শহরের গণপরিবহনে যাতায়াতের সময় যেকোনো ধরনের অবাঞ্ছিত ঘটনা থেকে নারীরা যাতে সুরক্ষিত থাকে সেই বিষয়ে সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে এই উদ্ভাবনী কর্মসূচি সবাইকে উৎসাহিত করবে বলে আশা করা যায়। এর ফলে গণপরিবহন নারীবান্ধব এবং নিরাপদ হবে।

দিপ্ত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাকিয়া কে হাসান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং একটি অডিও ভিজুয়ালের মাধ্যমে কর্মসূচির সার্বিক পরিকল্পনা এবং তথ্য উপাত্ত তুলে ধরেন। দীপ্ত পরিবহনের তথ্য মতে, গণপরিবহনে ৬৩ শতাংশ নারী যাত্রী হয়রানির শিকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল। এছাড়াও অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ছাড়াও সংশ্লিষ্ট অন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতা, বাস মালিক, বাসচালক, স্টাফ, হেলপার, যাত্রীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com