শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হ্যান্ডকাপ খুলে পালাল আসামি

হ্যান্ডকাপ খুলে পালাল আসামি

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আদালত চত্বর থেকে ডাকাতি মামলার আসামি আজিজুল শেখ (২৮) পালিয়ে গেছেন।

রবিবার সকাল ১০টার দিকে আসামিকে কারাগার থেকে আদালত চত্বরে এনে গাড়ি থেকে নামানোর পরপরই সে কৌশলে পালিয়ে যায়। ঘটনার পর থেকেই তাকে আটক করার জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

চুয়াডাঙ্গা জজকোর্টের আইনজীবী ও পালিয়ে যাওয়া আসামির আইনজীবী সাজ্জাদ হোসেন রকি জানান, চুয়াডাঙ্গার দর্শনার একটি ডাকাতি মামলার আসামি হিসেবে আজিজুল ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে আটক ছিল। রবিবার ছিল ওই মামলার ধার্য তারিখ। তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে অন্য আসামিদের সাথে আদালত এলাকায় নিয়ে আসা হয়। আদালত চত্বরে কারাগারের গাড়ি থেকে নামার পরপরই সে কৌশলে হাতের হ্যান্ডকাপ থেকে নিজের হাত বের করে পালিয়ে যায়।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ মামলার ধার্য তারিখে ওই আসামিকে জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে আদালতে আনা হয়। ভ্যানটি আদালত চত্বরে পৌঁছালে সে কৌশলে পালিয়ে যায়। তাকে আটক করার জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com