শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

র‌্যাব-৬ এর অভিযানে অপহরন ও চোরচক্রের মূলহোতা গ্রেফতার, ভিকটিম ও ইজিবাইক উদ্ধার

র‌্যাব-৬ এর অভিযানে অপহরন ও চোরচক্রের মূলহোতা গ্রেফতার, ভিকটিম ও ইজিবাইক উদ্ধার

মোঃ মিজানুর রহমান:

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

ভিকটিম আমিনুল ইসলাম চুন্নু(৫২) একজন ইজিবাইক চালক। তিনি প্রতিদিনের ন্যায় ১৭ অক্টোবর ২০২২ তারিখ সকাল ১১.৩০ ঘটিকার সময় ঝিনাইদহ সদর থানাধীন বিসিক শিল্প নগরী এলাকায় যাত্রীদের নামিয়ে দেয়। তার ইজিবাইকে কোন যাত্রী না থাকার সুযোগে গ্রেফতারকৃত আসামী মোঃ মিজান শেখ ওরফে মিরাজ সহ অজ্ঞাতনামা ০৩জন আসামী একটি সাদা রংয়ের মাইক্রোবাস নিয়ে সেখানে এসে চেতনানাশক ঔষধ মিশানো রুমাল ভিকটিমের মুখে চেপে ধরে তাকে অচেতন করে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। তখন অপহরন চক্রের সদস্য গ্রেফতারকৃত আসামী চালক সেজে ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজন টহলরত র‌্যাবের নিকট বিষয়টি জানায়। তাৎক্ষনিক র‌্যাবের আভিযানিক টিম ইজিবাইকসহ আসামী-১। মোঃ মিজান শেখ ওরফে মিরাজ, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জকেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং গোপনীয় তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা এলাকা হতে ভিকটিম চুন্নু মিয়া(৫২)কে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত ভিকটিমকে চিকিৎসার জন্য স্থানীয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।উক্ত বিষয়ে ভিকটিমের ভাতিজা তাজমুল হোসেন টিপন বাদী হয়ে র‌্যাবের সহায়তায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত অপহরন ও ইজিবাইক চুরি চক্রের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীসহ সহযোগী আসামীরা একটি সংঘবদ্ধ অপহরন ও চোরাই চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন এলাকায় মাইক্রোবাস যোগে পরিকল্পিতভাবে ইজিবাইক চালকদের কৌশলে চেতনানাশক ঔষধ ব্যবহার করে ভিকটিদের অচেতন করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম ইজিবাইক চালককে অচেতন অবস্থায় মাইক্রোযোগে তুলে নিয়ে তার নিকট হতে টাকা-পয়সা ও মালামাল নিয়ে দূরে কোথাও সুবিধাজনক স্থানে ভিকটিমকে ফেলে রেখে চলে যেত। উক্ত অপরহরন ও ইজিবাইক চোরাকারবারী চক্রের অন্যান্য সহযোগীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com