বক্তব্য দিচ্ছেন আলহাজ্ব লয়ন খান আকতারুজ্জামান এমজেএফ
নিজস্ব প্রতিবেদক সাবিনা আক্তার :
চায়না আওয়ামীলীগের সভাপতিত্বে ডক্টর মো: কামাল হোসেন উপদেষ্টা চায়না ও দক্ষিণ কোরিয়া আওয়ামীলীগ, ।প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আরো দক্ষিণ কোরিয়া আওয়ামীলীগের
সহ সভাপতি এম এ নিপন ও মো মুন্না সহ-সভাপতি দক্ষিণ কোরিয়া আওয়ামীলীগ।আমন্ত্রিত অতিথি আলহাজ্ব লয়ন খান আকতারুজ্জামান এমজেএফ ও ফাদার অফন্যশন ফাউন্ডেশন এর সভাপতি এ কে এম মহিউদ্দিন।
কোরান থেকে তেলয়াত করেন কারী হাফেজ মো আয়ুব আলী ।
উনষ্ঠান টি পরিচালনা করেন , জাকির হোসেন আজাদী (পি এইচ ডি) কর্পোরেট সাংবাদিক। এ সময় দক্ষিণ কোরিয়ার আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি কাজী সাইফুল করিম সুইট বলেন , শেখ রাসেলের ৫ঌতম জন্মদিন আজ শেখ রাসেল দিবস’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এ দিনে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই নরপশুরা নিষ্পাপ শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকেও রেহাই দেয়নি। মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী- গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য-‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস।’ দেশের শিশু-কিশোর, তরুণ প্রজন্মের কাছে শেখ রাসেল এক ভালোবাসার নাম। রাসেল যদি বেঁচে থাকত, তাহলে হয়তো একজন মহানুভব, দূরদর্শী ও আদর্শ নেতা আজ আমরা পেতাম, যাকে নিয়ে দেশ ও জাতি গর্ব করতে পারত। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে চিরনিদ্রায় শায়িত শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সব শহিদের শ্রদ্ধা জ্ঞাপন করি ।
Leave a Reply