শিরোনাম :
শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্রগ্রাম খাতুনগঞ্জে শ্রমিক সর্দার হত্যা গ্রেফতার ২

চট্রগ্রাম খাতুনগঞ্জে শ্রমিক সর্দার হত্যা গ্রেফতার ২

মোঃ ইব্রাহিম শেখ চট্টগ্রাম ব্যুরো:খাতুনগঞ্জ চাঁন মিয়া লেইনে ছুরিকাঘাতে শ্রমিক সর্দার মাসুদ হত্যাকাণ্ডের মূল
হোতাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছুরি।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে অভিযান চালিয়ে বাকলিয়ার মোজাহের কলোনি থেকে আসামি
মো. সোহাগকে (২২) গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর থানাধীন
কাশিপুর এলাকা থেকে ওইদিন দিবাগত রাত আড়াইটার দিকে আরেক আসামি মো. সাইদুল হোসেনকে (২২)
গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, এ ঘটনার মূল হোতা মো. সাইদুলের দেওয়া তথ্যমতে শুক্রবার (২১ অক্টোবর)
ভোর পৌনে ৫টার দিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি বাকলিয়া থানাধীন হাজী আমিনুর রহমান সড়কস্থ হিফস এগ্রো
ফুড ইন্ডাস্ট্রিজ এর পাশে খালি জায়গা হতে উদ্ধার করা হয়। জড়িত আরেক আসামি রাসেল মিয়া (২২) পলাতক।
গ্রেফতার হওয়া সোহাগ আমিন হাজী রোড মোজাহের কলোনির বাসিন্দা। সাইদুল তক্তারপুল বিসমিল্লাহ
কলোনির বাসিন্দা।
পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সামির ট্রেডিং নামক প্রতিষ্ঠানের সামনে আসামি রাসেল
মিয়া, সাদ্দাম, সোহাগসহ অজ্ঞাতনামা ৩-৪ জন শ্রমিক সর্দার মো. মাসুদকে (৪০)  মারধর এবং বুকে ও পেটে
ছুরিকাঘাত করে। এর আগে সকাল ১০টার দিকে রাস্তার ওপর পিকআপ রাখা নিয়ে মো. মাসুদের সাথে পলাতক
রাসেল মিয়ার কথা কাটাকাটি হয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ অক্টোবর ভোরে মো. মাসুদ
মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় তার ছেলে মো. বাবুল বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। এরপর ঘটনাস্থলের
আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও তথ্য প্রযুক্তির সাহায্যে আসামিদের শনাক্ত এবং গ্রেফতার অভিযান
শুরু হয়।
কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বলেন, সামির ট্রেডিং এর সামনে আসামিরা শ্রমিক সর্দার মাসুদকে
জাপটে ধরে মারধর করার একপর্যায়ে সাইদুল হোসেন তাকে ছুরিকাঘাত করে। এরপর আসামিরা বিভিন্ন স্থানে
পালিয়ে যায়। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com