শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীতে‘কয়েক ঘণ্টার লোডশেডিং নিয়ে রাজনীতি করছে বিএনপি’

রাজধানীতে‘কয়েক ঘণ্টার লোডশেডিং নিয়ে রাজনীতি করছে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
কয়েক ঘণ্টার লোডশেডিং নিয়ে বিএনপি বিরাট রাজনীতি শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৬ অক্টোবর) রাজধানীতে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি সামান্য অজুহাতেই মানুষকে বিভ্রান্ত করতে চায়। তারা অফিসে, ঘরে এবং কলকারখানায় কোথাও বিদ্যুৎ দিতে পারেনি। অথচ সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সাময়িক সময়ের জন্য কয়েক ঘণ্টা লোডশেডিং নিয়েই বিরাট রাজনীতি শুরু করেছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত বর্তমান সরকারের কোনো উন্নয়নই দেখতে পায় না। তারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্যই রাজনীতি করে। ক্ষমতার লোভে তারা পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে মারতেও দ্বিধা করে না।

জাহিদ মালেক বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের অধিকাংশ দেশেই দ্রব্যমূল্য বেড়েছে। যুক্তরাজ্যে মানুষ এখন খাবার বাঁচাতে দুই বেলা খাচ্ছে। আমাদের দেশে তো এ রকম হয়নি।

তিনি বলেন, করোনার এত বড় ধাক্কার পরও বাংলাদেশের মানুষ অভাবে না খেয়ে নেই। শেখ হাসিনা দেশের মানুষের ভালো থাকা নিয়ে ভাবে, আর বিএনপি-জামায়াত দেশকে লুটেপুটে খাওয়ার জন্য ক্ষমতায় যেতে চায়। এগুলো দেশের মানুষ বোঝে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ যাতে অর্থনৈতিক চাপে না পড়ে এজন্য বিদ্যুতের কিছু লোডশেডিং হচ্ছে। এগুলো সাময়িক সমস্যা। এই সমস্য থাকবে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com