নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কামরাঙ্গীরচরের কোম্পানিঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তালাল (৩০) নামে এক শ্যমিকরে মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তালাল কামরাঙ্গীরচরের কোম্পানীঘাট এলাকায় একটি ব্যাগ তৈরির কারখানায় কাজ করতেন। তার গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়।
তার সহকর্মী তৌহিদ খান জানান, তারা কোম্পানীঘাটে একটি ট্রলিব্যাগ তৈরির কারখানায় অপারেটরের কাজ করতো। সকালে কাজ করার সময় ইলেকট্রিক সেলাই মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তালাল গুরুতর আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তালালকে তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
Leave a Reply