শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শ্রম অধিকার সংক্রান্ত সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শ্রম অধিকার সংক্রান্ত সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) শ্রম অধিকার বিষয়ক সুপারিশসমূহ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

বৃহস্পতিবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শ্রম সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের ভার্চুয়াল বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং মার্কিন আন্ডার সেক্রেটারি ফর ইকোনমিক গ্রোথ, এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট জোস ডব্লিউ ফার্নান্দেজ যথাক্রমে বাংলাদেশ ও মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এসময় সালমান এফ রহমান শ্রম আইন ও ইপিজেড আইনসহ সংশ্লিষ্ট বিধি বিধানের সংশোধন ও আন্তর্জাতিক শ্রম কনভেনশনসমূহ অনুস্বাক্ষরের বিষয়ও তুলে ধরেন।

সভায় ফার্নান্ডেজ বাংলাদেশের শ্রম খাত উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহের প্রশংসা করেন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার সুপারিশসমূহের পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানান।

এছাড়া তিনি বাংলাদেশের শ্রম খাতের অধিকতর উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান ও একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশের পক্ষে সালমান এফ রহমানের নেতৃত্বে পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বেজা’র নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং বাণিজ্য, পররাষ্ট্র, আইন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভাগ ও অধিদপ্তরের উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে অর্থনৈতিক উন্নয়ন, জ্বালানি ও পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি জোসে ফার্নান্ডেজের নেতৃত্বে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী সচিব ডোনাল্ড লু, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণের সমন্বয়ে ৩৪ সদস্যের একটি দল উক্ত বৈঠকে অংশ নেন।

সভায় শ্রম সচিব বিগত এক দশকের বেশি সময়ে শ্রম খাতে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপসমূহের সুফল সম্পর্কে সভায় অবহিত করেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল শ্রম আইন ও বিধি সংশোধন এবং ট্রেড ইউনিয়নের নিবন্ধন বিষয়ে তাদের পর্যবেক্ষণসমূহ তুলে ধরেন।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা প্রদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

তিনি স্বল্পোন্নত দেশ হতে মধ্যম আয়ের দেশে উন্নীত হবার সন্ধিক্ষণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত আন্তর্জাতিক আর্থিক উন্নয়ন কর্পোরেশনের সহযোগিতা লাভের বিষয়ে আলোকপাত করেন।

সমাপনী বক্তব্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী সচিব ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের গভীর সম্পর্কের কথা তুলে ধরেন এবং শ্রম অধিকার প্রতিষ্ঠা ও বাংলাদেশের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ শ্রম অধিকার রক্ষায় তার করণীয় সম্পর্কে সম্পূর্ণ সজাগ এবং সে অনুযায়ী প্রয়োজনীয় সংস্কারসহ সকল কার্যক্রম অব্যহত রেখেছে।

তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরালো করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com