শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দিনাজপুরে অটোচালককে কাঁচি দিয়ে খুঁচিয়ে হত্যা

দিনাজপুরে অটোচালককে কাঁচি দিয়ে খুঁচিয়ে হত্যা

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে মো. জনি আহম্মেদ (২১) নামের এক অটোচালককে কাঁচি দিয়ে খুঁচিয়ে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। পরে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের গোয়ালপাড়া-মাছুয়াপাড়ার মাঝামাঝি ইট ভাটার পূর্ব দিকে ইউক্যালিপ্টাস বাগান থেকে ওই অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জনি আহম্মেদ, উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর, দক্ষিণ বাসুদেপুর (ডাঙ্গা) গ্রামের মো. আতাউর রহমানের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জনি বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বেরিয়ে যান। এরপর আর বাড়ি ফেরেনি। রাত গভীর হলে জনির স্ত্রী কাজলরেখা বিষয়টি তার বাবা গিয়াস মন্ডলকে জানান। পরে রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাজলরেখার মা রাবেয়া বেগম জনির মরদেহের ছবি দেখে ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করেন।

পুশি জানায়, শনিবার গভীর রাতে পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী এলকায় কিছু লোক আড্ডা দিচ্ছিল। এসময় টহল পুলিশ ধাওয়া করলে, তারা একটা অটোরিকশা রেখে পালিয়ে যায়। পুলিশ পরে অটোরিকশা হেফাজতে নেয়। এরপর রিকশায় লেখা মোবাইল নম্বরে যোগাযোগ করে জানতে পারে অটোরিকশাটি জনির ছিল।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. নূরুল ইসলাম বলেন, জনি আমার এলাকার দক্ষিণ বাসুদেবপুর (ডাঙ্গা) গ্রামের বাসিন্দা। সে অটো রিকশা চালাত। ওই অটোরিকশাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড হতে পারে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম জানান, খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে পরিচয় শনাক্ত করে এলাকাটি ক্রাইম স্কীন হিসেবে ঘিরে রাখে এবং সেখান থেকে কিছু আলামত উদ্ধার করে।

ওসি আরও জানান, মরদেহের সুরতহাল করার সময় জনির গলায় ছোট কাঁচি দিয়ে খুচিয়ে ফুঁটো করার আলামত মিলেছে। এছাড়া ঘটনাস্থলে একটি ছোট কাঁচিও পাওয়া গেছে যাতে রক্ত লেগে ছিল।

ওসি বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জনির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদেন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডেকিল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com