শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জবি ছাত্রলীগ নেতার ফোনালাপ ফাঁস

জবি ছাত্রলীগ নেতার ফোনালাপ ফাঁস

নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকায় স্থগিত আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের কমিটি। তবে থেমে থেমে নারী কেলেঙ্কারির একের পর এক অভিযোগ উঠেছে খোদ সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।
সম্প্রতি একটি অডিওতে শোনা যায়, শাখা সভাপতি ইব্রাহিম ফরাজির কুকর্মের বিষয়ে মুখ খুলেছেন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নি আক্তার। এটা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে ও সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের সৃষ্টি করেছে। তবে এই অডিও নিজের নয় বলে দাবি মুন্নি আক্তারের।

অডিওতে শোনা যায়, মুঠোফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে মুন্নি বলছেন, ‘এজন্যই তো বলতেছি ম্যানার কাকে বলে কিছুই জানে না। এরাই আবার জাতির কর্ণধার, মানে আগামী দিনের কর্ণধার। একদম ফালতু প্রেসিডেন্ট। জগন্নাথের এই ফালতু প্রেসিডেন্ট দিনে-রাইতে নারীদের ভিডিও কল দিয়ে দিয়ে, মানে আর কি বলব! রাজনীতিটাই নষ্ট করে ফেলেছে।’
এ বিষয়ে জানতে চাইলে মুন্নি বলেন, ‘এই কণ্ঠ আমার না। আমি এমন কিছু বলিনি। কেউ গুজব ছড়াচ্ছে। একটি নম্বর থেকে ইব্রাহিম ভাইকেও একই অডিও দিয়ে টাকা চেয়েছে।’
ইব্রাহিম ফরাজি বলেন, ‘আমি কখনও এমন কাজ করিনি। কোনো মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটে থাকলে সে বলুক। একটি নম্বর থেকে আমাকে অডিও পাঠিয়ে ভাইরালের হুমকি দিয়ে টাকা দাবি করেছে। আমি থানায় জিডি করেছি।’
তবে এ ঘটনার কিছু দিন আগে সংগঠনটির আরেক নারী কর্মীর সঙ্গে সভাপতি গ্রুপের এক কর্মীর ফোনালাপ ফাঁস হয়। ফোনালাপে সভাপতি ইব্রাহিম ফরাজি গ্রুপের মেয়েদের রিসোর্টে নিয়ে যাওয়ার কথা বলা হয়। ফোনালাপের একপ্রান্তে ছিলেন সভাপতি গ্রুপের মেহেদি হাসান জনি।
এর আগে সাধারণ সম্পাদক আক্তার হোসেনের বিরুদ্ধে মুখ খোলেন আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ফৌজিয়া জাফরিন প্রিয়ন্তী। তিনি আক্তার হোসেনের বিরুদ্ধে নারী কর্মীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন। গত ১ জুলাই নানা অভিযোগে জবি ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com