শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফিলিং স্টেশনে দগ্ধ সবাই মারা গেছেন

ফিলিং স্টেশনে দগ্ধ সবাই মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকায় সিএনজি স্টেশনে কাভার্ড ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. আনোয়ার হোসেন (৩০) মারা গেছেন। এই নিয়ে ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচজনই মারা গেছেন।

রোববার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি জানান, আনোয়ার হোসেনের শরীরে ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। পাশাপাশি শ্বাসনালীও পুড়ে গিয়েছিল। এর আগে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। দগ্ধ পাঁচজনের সবাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।

এর আগে, শুক্রবার (১৪ অক্টোবর) দগ্ধ আতিকুল ইসলাম মিঠু (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর সোমবার (১৭ অক্টোবর) সকালে মো. পারভেজ (৩১) ও মঙ্গলবার (১৮ অক্টোবর) মো. আল আমিন (৩০) এবং সবশেষ রোববার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকার হাজি ওহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক এবং সহকারীসহ পাঁচজন গুরুতর অগ্নিদগ্ধ হলে তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে একটি কাভার্ড ভ্যান শতাধিক সিলিন্ডার নিয়ে বড়বাড়ি কুনিয়া এলাকার হাজি ওয়াহেদ আলী সিএনজি স্টেশনে গ্যাস নিতে আসে। গ্যাস নেওয়ার সময় হঠাৎ একটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায় এবং সে আগুন সিএনজি স্টেশনে ছড়িয়ে পড়ে। এ সময় কাভার্ডভ্যান ও পাশে থাকা পাঁচজন অগ্নিদগ্ধ হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com