নিজস্ব প্রতিবেদক:
বিদেশিদের তথ্য হ্যাক করে পেপালের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। সোমবার রাজধানীর হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯২ লাখ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ফয়সাল শেখ (৩০) এবং রাজ মোহাম্মদ শেখ (৩১)।
সংবাদ সম্মেলনে ডিবির প্রধান হারুন অর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯২ লাখ টাকা, ৫৯টি মোবাইল ফোন, ১টি পকেট রাউটার এবং দুইটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে-ভুয়া লিঙ্ক ব্যবহার করে বিদেশিদের তথ্য চুরি করে পেপাল অ্যাকাউন্ট খুলে অর্থ উপার্জন করে আসছে। তারা পেপাল অ্যাকাউন্ট থেকে ডলারকে টাকায় রূপান্তর করতে বিকাশ, নগদ ও বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করতো।
তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানানো হয়েছে।
Leave a Reply