শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর আরামবাগে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর আরামবাগে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানা সরিয়ে নেওয়ার প্রতিবাদে রাজধানীর আরামবাগ এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে সড়ক অবরোধ করেন তারা। ওই এলাকায় শেষ খবর পাওয়া পর্যন্ত (বিকেল ৪টা) যান চলাচল বন্ধ রয়েছে।

বিক্ষোভরত পোশাকশ্রমিকেরা কারখানার মালিকের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

পাঁচ দফা দাবি হলো- নোটিশ পে বাবদ শ্রমিকদের চারটি বেসিক প্রদান করতে হবে; সার্ভিস বেনিফিট বাবদ প্রতিবছরের জন্য একটি করে বেসিক প্রদান করতে হবে; বার্ষিক ছুটির টাকা প্রদান করতে হবে; মাতৃত্বকালীন ছুটির টাকা দিতে হবে; দুটি ঈদ বোনাস দিতে হবে।

কমলাপুরের পাশে বিআরটিসি বাস ডিপো থেকে নটর ডেম কলেজ পর্যন্ত এক পাশে দাঁড়িয়ে হাজারো শ্রমিক অবরোধ করছেন। কমলাপুরের ওই পোশাক কারখানা রাজধানীর উত্তরখানে যাচ্ছে। কিন্তু শ্রমিকেরা বলছেন, তাদের বেতন-ভাতা পরিশোধ না করেই পোশাক কারখানাটি চলে যাচ্ছে। বেতন–ভাতা না দেওয়ায় পোশাকশ্রমিকেরা পথে নেমেছেন।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, আরামবাগ এলাকার একটি গার্মেন্টসকে স্থানান্তর করা হয়েছে। কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে মালিকপক্ষ কারখানা স্থানান্তর করায় বিক্ষোভ করছেন শ্রমিকরা।

শ্রমিকেরা জানান, প্রতিদিনের মতো আজ সকালে কাজে এসে দেখেন কারখানায় তালা ঝুলছে। তাঁরা জানতে পারেন, এই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁদের আগে কোনো নোটিশ দেওয়া হয়নি।

এই পোশাক কারখানায় প্রায় ২ হাজার ৮০০ শ্রমিক কাজ করেন। এর মালিক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদি। তবে কারখানা স্থানান্তরের বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com