নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে ১৫১ গ্রাম হেরোইন, ১২০ বোতল ফেনসিডিল, ৮৯ কেজি ৯৪০ গ্রাম গাঁজা, ১০৬৯৪ পিস ইয়াবা ও ২০টি ইনজেকশন উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে
Leave a Reply