শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চোখের সমস্যা নিয়ে সড়কে গাড়ি না চালানোর তাগিদ দিয়েছেন সড়ক সচিব

চোখের সমস্যা নিয়ে সড়কে গাড়ি না চালানোর তাগিদ দিয়েছেন সড়ক সচিব

তরিকুল ইসলাম:
চোখের সমস্যা নিয়ে সড়কে গাড়ি না চালানোর জন্য চালকদের প্রতি অনুরোধ
জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ.বি.এম আমিন উল্লাহ নূরী।
বুধবার (২ নভেম্বর) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে লায়ন্স ক্লাব
অব ঢাকা ওয়েসিস এর সহযোগীতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও
ঢাকা আহ্ছানিয়া মিশনের যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী চালকদের মাঝে বিনামূল্যে
স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চালকদের যদি চোখের সমস্যা থাকে তাহলে সামনের দৃশ্য ঠিকমত দেখতে
না পাওয়ার কারণে দুর্ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই নিরাপদ
গন্তব্যে পৌঁছাতে সকল চালকদের সুস্থ্য থাকতে হবে। সেই সাথে এই স্বাস্থ্য ও
চক্ষু পরীক্ষা কার্যক্রমে সকলকে অংশগ্রহণে আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সায়েদাবাদ আন্তঃজেলা নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং
ঢাকা সড়ক পরিবহনের সভাপতি আজমল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কালাম,
সায়েদাবাদ বাস টার্মিনাল শ্রমিক কমিটি এবং ২১৯৫ ইউনিয়নের সভাপতি হাজি
মোহাম্মদ আলী সুবা, সাধারণ সম্পাদক সেলিম সারওয়ারসহ আরো অনেকে।

সপ্তাহব্যাপী এই কার্যক্রম গত ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে আগামীকাল ৩ নভেম্বর
পর্যন্ত চলবে। সায়েদাবাদ বাস টার্মিনালে আজ পর্যন্ত ৩ শতাধীক চালক
বিনামূল্যে তাদের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করায়। ঢাকা আহ্ছানিয়া মিশন
স্বাস্থ্য সেক্টর আওতায় সায়েদাবাদ বাস টার্মিনালে এই সপ্তাহব্যাপী
স্বাস্থ্য ও চক্ষু পরিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com