যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভিসি অবরুদ্ধ, আন্দোলনকারীদের ১৪ দফা

ভিসি অবরুদ্ধ, আন্দোলনকারীদের ১৪ দফা

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. ফরহাদ হোসেনকে অবরুদ্ধ করেছেন আন্দোলনকারীরা। তৃতীয় শ্রেণিতে অ্যাডহক ভিত্তিতে কর্মরত ২২ জন কর্মচারীর চাকরি স্থায়ীকরণসহ ১৪ দফা নিয়ে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে ভিসির কার্যালয় তালাবদ্ধ করেছেন তারা। ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আন্দোলনকারী ও তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মাহফুজুর রহমান বলেন, ‘গত ৩০ অক্টোবর তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির পক্ষ থেকে ভিসি স্যারকে ১৪ দফার একটি স্মারকলিপি প্রদান করা হয়। ভিসি স্যার আমাদের অবজ্ঞা-অবহেলার সাথে কথা বলেন। তিনি বিএনপিপন্থী এক শিক্ষককে সাথে নিয়ে গুরুত্বপূর্ণ কাজকর্ম করেন। এতে আমরা ক্ষুব্ধ। ৩৯তম সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমিতির সকল সদস্য কর্মবিরতি পালন করবেন। তবে অ্যাম্বুল্যান্স, ছাত্র-ছাত্রী সংশ্লিষ্ট এবং জরুরি সেবাসমূহ চালু থাকবে। এ ছাড়া পরিবহনসহ অন্যান্য সেবা বন্ধ থাকবে। তৃতীয় শ্রেণির কর্মচারীদের আন্দোলনের সাথে চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতিও একাত্মতা প্রকাশ করেছে। ’

তিনি আরো বলেন, ‘আমাদের সমিতিতে ৭৩ জন এবং চতুর্থ শ্রেণির সমিতিতে ৩৫০ জনের বেশি সদস্য রয়েছেন। আমরা আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের দাবি করছি। তা না হলে আরো কঠোর আন্দোলনে যাব। ’

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ফরহাদ হোসেন অবরুদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিগত ভিসি তাদের ২২ জনকে অ্যাডহকে নিয়োগ দিয়ে গেছেন। ১৫ জনকে স্থায়ীকরণের বিজ্ঞতি দেওয়া হয়েছে। এতে তারা ক্ষুব্ধ হয়ে কার্যালয়ে তালা দিয়েছেন। বিষয়টি নিয়ে আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের সাথে একাধিকবার দেনদরবার করছি। তিনি বাকিদের নিয়োগের আশ্বাস দিয়েছেন। আশা করি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বিভিন্ন দাবি না মানায় সাধারণ শিক্ষার্থীরা বয়কট করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com