শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক:

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, বুধবার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় বিএনপির সমাবেশ ছিল। সেখান থেকেই শামসুদ্দিন চৌধুরীর ওপর হামলা করা হয়েছে। এই ঘটনায় বুধবার রাতে পল্টন থানায় একটি মামলা করা হয়। এই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে হাফিজ আক্তার জানান, মামলাটি তদন্তের দায়িত্ব ডিবিকে দেওয়া হচ্ছে । তিনি বলেন, হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

পল্টন থানার ওসি সালাহউদ্দিন মিয়া জানান, গ্রেপ্তার চারজন ছাত্রদলের বর্তমান ও সাবেক বিভিন্ন কমিটির নেতা।

গ্রেপ্তাররা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন খান, কলাবাগান শাখা ছাত্রদলের সদস্য মো. রবিন খান ও মো. সাগর।

এর আগে নিজ গাড়িতে যাওয়ার পথে বিএনপির একটি মিছিল থেকে তাঁর ওপর হামলা করা হয় বলে বিচারপতি মানিক অভিযোগ করেছেন।

বিচারপতি মানিক সমকালকে বলেন, ‘ফকিরাপুল মোড়ে আমার ওপর অতর্কিত হামলা করা হয় বিএনপির মিছিল থেকে। আমার গাড়িও ভাঙচুর করা হয়েছে এবং দুর্বৃত্তরা আমাকে কপালে-নাকে মুখে, গাড়ির ড্রাইভার ও গানম্যানকে কিল-ঘুষিসহ মারধরও করেছে।’

হামলার ঘটনায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে শামসুদ্দিন চৌধুরীর নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ কনস্টেবল রফিকুল বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com