শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভৈরবে পরকীয়া প্রেমিকের হাতে স্বামী খুন

ভৈরবে পরকীয়া প্রেমিকের হাতে স্বামী খুন

মোঃ ছাবির উদ্দিন রাজু
কিশোরগঞ্জের ভৈরবে পরকীয়া প্রেমিক জাবেদ মিয়া হাতে খুন হন স্বামী মো.রুবেল মিয়া (৩৪) । সে ভৈরব পৌর শহরের নিউ টাউন এলাকার বাসিন্দা। ঘটনার রাতেই খুনি জাবেদকে গ্রেফতার করে থানা পুলিশ।
আজ শুক্রবার দিবাগত রাতে পৌর শহরের নিউ টাউন এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত রুবেল মিয়ার বন্ধু ছিলেন জাবেদ মিয়া। বন্ধুত্বের সম্পর্কের জেরে প্রায়ই তাদের বাসায় যাতায়াত ছিলো । সেই সুবাধে রুবেলের স্ত্রী ঝুমুর বেগমের সাথে তার বন্ধু জাবেদের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এই পরকীয়া সম্পর্ক চলে দীর্ঘ দিন।  কয়েকদিন আগে প্রেমিক জাবেদ ঝুমুরকে বিয়ে করেন। এই খবর শুনে স্বামী রুবেল মিয়া উত্তেজিত হয়ে পড়েন। এর পরই স্বামী রুবেল মিয়া বিয়েয়ের কথাটি মেনে দিতে পারেনি বৃহস্পতিবার রাতেই জাবেদ মিয়ার মুদির দোকানে গিয়ে তাকে জিঙ্গাসা করতে গেলে সেখানে দুজনের মধ্য তর্ক বির্তকের ঘটনা ঘটে। একপর্যায়ে জাবেদ দোকান থেকে ধারালো ছুরি দিয়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় রুবেল। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্নেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা খারাপ তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠান। পরে সেখানে নেয়ার পরই রুবেল মারা যান।
এ বিষয়ে ভৈরব থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) কায়সার আহমেদ জানান, ঘটনার পর রাতেই খুনি জাবেদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মূলত পরকীয়া সম্পর্কের জেরেই রুবেলকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। গ্রেফতার আসামী জাবেদকে দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হবে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com